ad
ad

Breaking News

Rohit-Gautam

অস্ট্রেলিয়া সিরিজের আগেই রোহিত-গৌতমদের নিয়ে বৈঠকে বোর্ড কর্তারা

চলতি মাসেই অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার-গাভাসকর ট্রফির ম্যাচ খেলবে ভারত।

Board officials hold meeting with Rohit and Gautam ahead of Australia series

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: চলতি মাসেই অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার-গাভাসকর ট্রফির ম্যাচ খেলবে ভারত। এই সিরিজের আগে রোহিতদের কাছে সময়টা একেবারেই ভাল যায়নি। কেননা যেভাবে ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে তিন টেস্টের সিরিজে ভারত পর্যুদস্ত হয়েছে তা ভালভাবে মেনে নেননি বিসিসিআই কর্তারা। সেই কারণেই অজিদের বিপক্ষে মাঠে নামার আগে রোহিত-গৌতম গম্ভীরকে নিয়ে শনিবার রুদ্ধদ্বার বৈঠক সারলেন বোর্ড কর্তারা। সূত্রের খবর, সেই বৈঠকে উপস্থিত ছিলেন জয় শাহ, রজার বিনি এবং অজিত আগরকরা।

সংবাদ সংস্থা সূত্রে খবর, এই বৈঠকে বোর্ড কর্তাদের বেশ কিছু কড়া প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে গৌতি এবং হিটম্যান দুজনকেই। কর্তারা এই দুজনের কাছেই নাকি জানতে চেয়েছেন কেন দলের সহ-অধিনায়ক হওয়া সত্ত্বেও ওয়াংখেড়েতে বিশ্রাম দেওয়া হল বুমরাকে? পাশাপাশি মুম্বইয়ের পিচ কেন স্পিন সহায়ক তৈরি করা হল তা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন কর্তারা।

এই প্রসঙ্গে বিসিসিআই অন্দর মহলের খবর, চলতি অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরুর আগে দলের নানা খুঁটিনাটি বিষয় নিয়ে রোহিত এবং গৌতমের সঙ্গে পরামর্শ সেরেছেন কর্তারা। গোটা দলকে কিভাবে আবার ছন্দে ফেরানো যায়, তাই তা নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।

বিশেষ সূত্রের খবর, অজিদের বিপক্ষে সিরিজের প্রথম দুটি টেস্টে নাকি মাঠে দেখা যাবে না রোহিতকে। কারণ হিসেবে সূত্র মারফত জানা গিয়েছিল হিটম্যানের স্ত্রী সন্তান সম্ভাবা। নভেম্বর মাসেই প্রথম টেস্টের সময়ই তাঁর সন্তানের জন্ম হওয়ার কথা। সেই কারণেই ছুটি চেয়েছিলেন রোহিত। কিন্তু শনিবারের বৈঠকের পর নাকি সিদ্ধান্ত বদল করতে পারার সম্ভাবনা রয়েছে তাঁর। এখন দেখা যাক শেষ পর্যন্ত রোহিতকে আদৌ পাওয়া যাবে কি না তা সময়ই বলবে।