Bangla Jago Desk: ‘এভাবেও ফিরে আসা যায় ‘ একের পর এক ম্যাচ হেরে প্লে অফে পৌঁছনো যখন সম্ভব নয় বলে ধরে নেওয়া হয়েছিল তখন সব বদলে গেলো। প্লে অফে উঠেছে দল । তবে তার মাঝেও হার । সব কিছুকে ছাপিয়ে গেল ম্যাচ শেষে কার্তিকের আবেগঘন মুহূর্তকে ।আইপিএল টুর্নামেন্টের আগে বেশ কয়েকবার দীনেশ কার্তিক বলেছিলেন এটাই তার শেষ আইপিএল। আইপিএল ফাইনাল খেলা হলো না আরসিবির । ছিটকে গিয়েছে গোটা দল ।
[ আরও পড়ুন : Neymar : প্রাক মরসুমেও পাওয়া যাবে না নেইমার কে !]
আইপিএলে যাত্রা শেষ করার সঙ্গে দীনেশ কার্তিকের যাত্রাও কি শেষ হলো ! প্রশ্ন একটা থেকেই যাচ্ছে । কারণ রাজস্থান রয়্যালস ও আরসিবির ম্যাচ শেষে দীনেশ কার্তিককে ভীষণ আবেগঘন দেখিয়েছে। শুধু তাই নয় তাকে ঘিরে ধরেছিলেন তার সতীর্থরা । একে একে তার সঙ্গে আলিঙ্গন করলেন। অফিসিয়াল ভাবে না জানালেও ২২ গজকে হয়তো এভাবেই বিদায় জানালেন দীনেশ কার্তিক এই জল্পনা ও শুরু হয়ে যায়। আইপিএলে এর আগে দীনেশ কার্তিকের যে পারফরম্যান্স ছিল তা দেখে মুগ্ধ হয়েছেন স্বয়ং রোহিত শর্মা ও । ৩৯ বছর বয়সী কার্তিক নিজেকে এই টুর্নামেন্টে প্রমাণ করেছেন । সে কারণেই কার্তিক এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পেতে চলেছেন বলেও জল্পনা শুরু হয়েছিল।
From #RCB to Dinesh Karthik ❤️ #TATAIPL | #RRvRCB | #TheFinalCall | #Eliminator | @RCBTweets | @DineshKarthik pic.twitter.com/p2XI7A1Ta6
— IndianPremierLeague (@IPL) May 22, 2024
অবশেষে যে স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই সেখানে ঠাঁই হয়নি তার। তবে এবারের আইপিএলে একের পর এক ম্যাচে তিনি দাপট দেখিয়েছেন । এর আগে আরসিবি যখন মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছিল তখন তিনি যে দাপট দেখিয়েছিলেন তা নজর কেড়েছিল সকলের । তিনি ২৩বলে ৫৩নউআউট খেলেছিলেন ।
[ আরও পড়ুন : Mohunbagan : মোহনবাগানকে বিদায় কিয়ান নাসিরি, হামতের]
তাছাড়াও সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ৩৫ বলে ৮৩ রানের ইনিংস খেলেছিলেন কার্তিক। এদিন যেন নীরবেই নীলেন বিদায় । চোখে জল হয়তো বা ছিল । বিরাটরা সামাল দিয়েছেন তাকে ।