ad
ad

Breaking News

Comeback Bowler

ম্যাচের আগে অজ্ঞান! হাসপাতালে থেকে ফিরে এসে চার উইকেট নিয়ে ম্যাচ জেতালেন তুষার

Bangla Jago Desk: জম্মু ও কাশ্মীরকে ৩৫ রানে হারিয়ে এবারের রঞ্জি অভিযান শুরু করল মুম্বই। সেই ম্যাচে বল হাতে এক অনন্য নজির গড়লেন মুম্বইয়ের বোলার তুষার দেশপাণ্ডে। তাও আবার যে সে নজির নয়, একেবারে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা বলা যেতেই পারে। তবুও মাঠে ফেরার অদম্য জেদ থেকে সরে আসেননি তুষার (Comeback Bowler)। মাঠে নেমে […]

Comeback Bowler — Tushar Deshpande’s Heroics After Near‑Faint

চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk: জম্মু ও কাশ্মীরকে ৩৫ রানে হারিয়ে এবারের রঞ্জি অভিযান শুরু করল মুম্বই। সেই ম্যাচে বল হাতে এক অনন্য নজির গড়লেন মুম্বইয়ের বোলার তুষার দেশপাণ্ডে। তাও আবার যে সে নজির নয়, একেবারে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা বলা যেতেই পারে। তবুও মাঠে ফেরার অদম্য জেদ থেকে সরে আসেননি তুষার (Comeback Bowler)। মাঠে নেমে চারটি উইকেট ঝুলিতে পুড়ে দলকে জয়ের সরণীতেও পৌঁছে দিলেন তিনি।

আরও পড়ুনঃ খিচুড়ি খেয়ে অসুস্থ গ্রামবাসী! হাসপাতালে চিকিৎসাধীন একাধিক, ঠিক কী হয়েছিল?

ঘটনার বিবরণ দিতে গিয়ে তুষার জানান, ‘মুম্বইয়ের এই ম্যাচটা হচ্ছিল শ্রীনগরের মাঠে। ফলে ওখানে অক্সিজেন এমনিতেই কম থাকে। আমরা সবাই মিলে অন্যদিনের মতই অনুশীলন করছিলাম। তার মাঝেই আচমকা আমি জ্ঞান হারাই। বেশ কয়েক সেকেন্ড জ্ঞান ছিল না আমার। তারপর হাসপাতালেও যাই। চিকিৎসকরা বিভিন্ন শারিরীক পরীক্ষা করেন। তবে অনেকে ভেবেছিলেন আমি খেলতে পারব না। কিন্তু আমি শেষ পর্যন্ত মাঠে নামতে পারি।’ (Comeback Bowler)

লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial

এখানেই শেষ নয় তুষার এরপর আরও বলেন, ‘ম্যাচটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কেননা গত বছর এই জম্মু-কাশ্মীরের কাছেই আমাদের ম্যাচ হারতে হয়েছিল। সেই কারণেই আরও মাঠে নেমে পড়েছিলাম। এবং জয়টাই আমাদের মূল লক্ষ্য ছিল সেটাও পেয়েছি। এর থেকে বড় আনন্দ আর কিছু হতে পারে না।’ (Comeback Bowler)

এরপর তাঁর নিজের রাজ্য ও ক্রিকেটের প্রতি তুষারের ভালবাসার খবর চাউর হতে অনেকেই পঞ্চমুখ হয়েছেন মুম্বই বোলারের। এখন দেখা যাক বাকি ম্যাচে তুষার কিভাবে মুম্বইয়ের জার্সিতে মেলে ধরেন তা সময়ই বলবে। (Comeback Bowler)