ad
ad

Breaking News

Colombo Rain

কলম্বোয় মহারণ! ভারত-পাক দ্বৈরথের আগে ভিলেন বৃষ্টি, দুই দেশের সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রবিবারের এই মহারণে জল ঢালতে পারে বৃষ্টি

Colombo Rain Threat Looms Over India vs Pakistan

চিত্র- সংগৃহীত

Bangla Jago Desk: রবিবার কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান বনাম ভারতের হাইভোল্টেজ লড়াই। টি-২০ বিশ্বকাপের এই মেগা ম্যাচ ঘিরে সমর্থকদের উন্মাদনা যখন তুঙ্গে, তখনই ভিলেন হয়ে দাঁড়িয়েছে প্রকৃতি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রবিবারের এই মহারণে জল ঢালতে পারে বৃষ্টি।

শ্রীলঙ্কার আবহাওয়া দপ্তর জানিয়েছে, ম্যাচের দিন বৃষ্টির সম্ভাবনা প্রায় ৫০ থেকে ৬৫ শতাংশ। আকাশ মূলত মেঘাচ্ছন্ন থাকবে। শুধু ম্যাচের মাঝে নয়, খেলা শুরুর আগেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে নির্ধারিত সময়ে টস হওয়া বা খেলা শুরু হওয়া নিয়ে সংশয় থাকছে। দুপুরের দিকেও কলম্বোয় ভারী বর্ষণের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না হাওয়া অফিস। যদি বৃষ্টিতে সময় নষ্ট হয়, তবে কার্টেল ওভারে খেলা হওয়ার সম্ভাবনা প্রবল।

কলম্বোর উইকেটের যা চরিত্র, তাতে সাধারণত স্পিনাররাই শেষ কথা বলেন। এখন পর্যন্ত হওয়া ম্যাচগুলোর মধ্যে মাত্র একটিতেই স্কোরবোর্ড ২০০ রান ছাড়িয়েছে। ভারতের ক্ষেত্রে প্রধান বাজি হতে চলেছেন বরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেলের মতো স্পিনাররা। অন্যদিকে পাকিস্তান শিবিরে রয়েছেন আবরার আহমেদ, শাদাব খান ও উসমান তারিকের মতো স্পিন শক্তি। তবে বৃষ্টি হলে মাঠের পরিস্থিতি বদলে যাবে, যার ফলে দুই দলের অধিনায়ককেই ছক বদলাতে হবে। ভেজা মাঠে বল গ্রিপ করা এবং বোলিং পরিবর্তন করার ক্ষেত্রে বাড়তি মুন্সিয়ানা দেখাতে হবে রোহিত শর্মা ও বাবর আজমদের।

টুর্নামেন্টের শুরুটা দুই দলই দাপটের সঙ্গে করেছে। ভারত হারিয়েছে আমেরিকা ও নামিবিয়াকে। অন্যদিকে নেদারল্যান্ডস ও আমেরিকাকে হারিয়ে ছন্দে আছে পাকিস্তানও। রবিবারের এই লড়াই দুই দলের কাছেই গ্রুপ টেবিলের শীর্ষে ওঠার লড়াই। বৃষ্টির চোখরাঙানি এড়িয়ে শেষ পর্যন্ত মাঠের লড়াইয়ে কারা বাজিমাত করে, এখন সেটাই দেখার।