চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সূচনায় নজর কাড়ল ইউরোপের বড় ক্লাবগুলি। প্রথম ম্যাচেই ঘরের মাঠে আটালান্টাকে উড়িয়ে দিল গতবারের চ্যাম্পিয়ন প্যারিস সাঁ জাঁ। হেভিওয়েট লড়াইয়ে চেলসিকে হারাল বায়ার্ন মিউনিখ। নাটকীয় ম্যাচে জয় পেল লিভারপুলও। বুধবার রাতে ফ্রান্সের পার্ক দে প্রিন্সেসে ইতালির আটালান্টাকে ৪-০ গোলে উড়িয়ে দেয় পিএসজি (Champions League 2025)।
[আরও পড়ুন: ১১ বছর পর ফের শীর্ষে, ফিফায় আর্জেন্টিনাকে সরিয়ে এক নম্বরে স্পেন]
ম্যাচের শুরুতেই অধিনায়ক মারকুইনহোস গোল করে দলকে এগিয়ে দেন। ৩১ মিনিটে খভিচা খভারাতসখেলিয়া ব্যবধান দ্বিগুণ করেন। দ্বিতীয়ার্ধে নুনো মেন্ডেজ স্কোরলাইন করেন ৩-০। ইনজুরি টাইমে আটালান্টার ডিফেন্ডারের ভুলে পাওয়া বল থেকে গনসালো রামোস সহজ সুযোগ কাজে লাগিয়ে চতুর্থ গোলটি করেন।
তবে বুধবার যে ম্যাচের দিকে সবচেয়ে বেশি নজর ছিল ফুটবলবিশ্বের সেটা হল বায়ার্ন মিউনিখ বনাম চেলসি। ২০ মিনিটে আত্মঘাতী গোল করে বসেন চেলসির ডিফেন্ডার ট্রেভর চালোবা। মিনিট সাতেক পর স্পটকিক থেকে গোল করেন হ্যারি কেন। ২৯ মিনিটে কোল পালমার ব্যবধান কমালেও দ্বিতীয়ার্ধে ফের গোল করে চেলসির আশা শেষ করে দেন কেন। ৩-১ ব্যবধানে জয় পায় বায়ার্ন। এর ফলে রোনাল্ডো ও নেইমারের পর চ্যাম্পিয়ন্স লিগে দুটি ক্লাবের হয়ে ২০-এর বেশি গোল করা তৃতীয় ফুটবলার হলেন ইংল্যান্ড অধিনায়ক কেন। মিনিট সাতেক বাদে আবার বায়ার্ন পেনাল্টি পেয়ে যায় (Champions League 2025)।
এবার বক্সে হ্যারি কেনকে ফাউল করেন কাইসেডো। স্পট থেকে গোল করতে ভুল করেননি কেন।এরপর অবশ্য পাল্টা আঘাত হানে চেলসিও। ২৯ মিনিটে কোল পালমারের গোলে ব্যবধান কমায় লন্ডনের ক্লাবটি। কিন্তু দ্বিতীয়ার্ধে চেলসিকে আর প্রত্যাবর্তনের সুযোগ দেয়নি বায়ার্ন। একের পর এক আক্রমণে তাঁরা বিদ্ধ করেন চেলসিকে। ৬৩ মিনিটে ফের গোল পান কেন। এই গোলের ফলে নয়া রেকর্ডের মালিক হন কেন।
FB POST: https://www.facebook.com/share/r/1CUscgxvX6/
অন্যদিকে টানটান উত্তেজনার ম্যাচে দিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদকে হারাল লিভারপুল। অ্যানফিল্ডে রোমাঞ্চকর ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারাল লিভারপুল। ম্যাচের শুরুতেই ২-০ লিড নেয় রেডসরা। তবে লরেন্তের জোড়া গোলে সমতায় ফেরে অ্যাটলেটিকো। শেষ পর্যন্ত ভ্যান ডাইকের গোল লিভারপুলকে এনে দেয় রোমাঞ্চকর ৩-২ গোলের জয় (Champions League 2025)।