চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স
Bangla Jago Desk: ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে চতুর্থ ম্যাচে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন উইকেটরক্ষক কাম ব্যাটার ঋষভ পন্থ (Rishabh Pant)
। তারপর থেকেই মাঠের বাইরে পন্থ। সেই কারণে ওয়েষ্ট ইন্ডিজের পাশাপাশি অস্ট্রেলিয়া সিরিজেও দলে জায়গা পাননি দিল্লির এইউ উইকেটরক্ষক। অস্ট্রেলিয়া সফরের পর ভারতীয় দলের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে। তার জন্যই এখন থেকেই নিজেকে ফিট করে তোলার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন পন্থ। অবশ্য তার আগে রঞ্জি ট্রফির ম্যাচ রয়েছে। মনে করা হচ্ছে সুস্থ হয়ে উঠলেও সেই ম্যাচে দিল্লির হয়ে মাঠে দেখা যেতে পারে তাঁকে। অবশ্য এতসবের মধ্যেই পন্থকে দেখা গেল একেবারে নতুন ভূমিকায়। ক্রিকেট নয়, তীরন্দাজিতে মেতে উঠলেন তিনি।
আরও পড়ুনঃ তৃণমূলের বিজয়া সম্মেলনীতে অনুব্রত মণ্ডলের বার্তা — “এবার ৬০ হাজারে লিড চাই”
সোশ্যাল মিডিয়ায় নিজের এই নতুন ভূমিকার ভিডিও পোস্ট করেছেন পন্থ। তাতে দেখা যাচ্ছে নতুন খেলাতেও বেশ স্বাচ্ছন্দ্য পন্থ। প্রথম তিনবারই ‘বুলস আই’-এ লক্ষ্যভেদ করেছেন ২৭ বছর বয়সী পন্থ। তারপর পন্থ লেখেন, ‘প্রথম চেষ্টাতে বুলস আই খারাপ নয়।’ এরপর তিনি যে চোট সারিয়ে দ্রুত সুস্থ হয়ে উঠছেন সেই ইঙ্গিতও দিলেন গত আইপিএল-র সবচেয়ে দামি ক্রিকেটারটি। পন্থ বলেন, ‘আসলে আমি একটি কোণে এতদিন আটকে ছিলাম। এবার আসতে আসতে সেই পরিস্থিতি অনেকটাই কাটিয়ে উঠতে পেরেছি।’ (Rishabh Pant)
লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial
এদিকে পন্থের এমন পোস্ট দেখে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন আসলে পন্থ বকলমে নির্বাচকদের বুঝিয়ে দিতে চেয়েছেন তিনি রিহ্যাবের পর এখন অনেকটাই সুস্থ। এখন অপেক্ষা ম্যাচ খেলার জন্য। (Rishabh Pant)