ad
ad

Breaking News

Oscar

Oscar: হৃদরোগে আক্রান্ত হাসপাতালে ভর্তি ব্রাজিলিয়ান মিডিও অস্কার

সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, ৩৪ বছর বয়সী এই ব্রাজিলিয়ান মিডিও গত মঙ্গলবার বাবরা ফুন্ডা ট্রেনিং সেন্টারে এক্সারসাইজ বাইকে ফিটনেস টেস্ট দেওয়ার সময়ই গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

Oscar Hospitalized After Heart Complications at Sao Paulo

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: পায়ের চোট কাটিয়ে উঠে সবে অনুশীলন শুরু করেছিলেন মাঠে ফেরার জন্য। কিন্তু তার মাঝেই আবার ঘটল বিপত্তি। হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার অস্কার। এই ব্রাজিলিয়ান ফুটবলারের হৃদরোগে আক্রান্ত হওয়ার খবরটি ইতিমধ্যে নিশ্চিত করেছে তাঁর বর্তমান ক্লাব সাওপাওলো।

সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, ৩৪ বছর বয়সী এই ব্রাজিলিয়ান মিডিও গত মঙ্গলবার বাবরা ফুন্ডা ট্রেনিং সেন্টারে এক্সারসাইজ বাইকে ফিটনেস টেস্ট দেওয়ার সময়ই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এরপরই তাঁকে তৎক্ষণাৎ স্থানীয় আলবার্ট আইনস্টাইন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে বর্তমানে অস্কারের শারিরীক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে তাঁর আরও বেশ কিছু শারিরীক পরীক্ষা করা হবে বলেই জানিয়েছেন চিকিৎসকরা (Oscar)।

আরও পড়ুনঃ Garbeta’s Gongoni: শীতের প্রাক্কালে গনগনির প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দূর-দূরান্তের পর্যটকেরা জমাচ্ছেন ভিড়

ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, অস্কারের ব্যাপারে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ করতে রাজি নয় সাওপাওলো টিম ম্যানেজমেন্ট। তাঁদের যুক্তি,  ‘নিয়মিত প্রক্রিয়া মেনে এবং খেলোয়াড়ের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান জানিয়ে চিকিৎসকদের কাছ থেকে নতুন তথ্য পাওয়া গেলে অস্কারের সম্মতিতে তা প্রকাশ করা হবে।’

প্রসঙ্গত, অস্কার গত বছর চিনের সাংহাই পোর্ট থেকে চলতি বছরেই যোগ দিয়েছিলেন তাঁর দেশীয় ক্লাব সাওপাওলোতে। অস্কারের সঙ্গে সাওপাওলোর চুক্তি হয়েছিল ৩ বছরের। সাওপাওলোতে যোগ দিয়েই গত জুলাইয়ে কোমরে চান পান তিনি। তারপর থেকেই মাঠের বাইরে অস্কার (Oscar)।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/

এই ব্রাজিলিয়ান মিডিও জাতীয় দলের হয়ে শেষবার খেলেছেন ২০১৫ সালে। তার আগে বিশ্বকাপ ফুটবলের মঞ্চে ২০১৪ সালে জার্মানির কাছে ৭-১ গোলের ব্যবধানে পরাজিত ম্যাচে সেলেকাওদের একমাত্র গোলদাতা ছিলেন তিনিই (Oscar)।