ad
ad

Breaking News

Bob Simpson

Bob Simpson: প্রয়াত হলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তী ক্রিকেটার বব সিম্পসন

অস্ট্রেলিয়ার জাতীয় কোচ হিসেবে তিনি ১৯৮৬ সালে দলের সঙ্গে যোগ দেন।

bob-simpson-australian-cricket-legend-passes-away-at-89

চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk: প্রয়াত হলেন বব সিম্পসন। অস্ট্রেলিয়ার প্রাক্তন কিংবদন্তী এই ক্রিকেটার শনিবার পাড়ি দিলেন চির ঘুমের দেশে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৮৯ বছর। প্রাক্তন কিংবদন্তির প্রয়াণের খবরও নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।(Bob Simpson)

সিম্পসন জাতীয় দলের জার্সি গায়ে ১৯৫৭ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত ক্রিকেটের ২২ গজে লড়াই করেছেন। দীর্ঘ ২১ বছরের আন্তর্জাতিক ক্রিকেট জীবনে তাঁর ঝুলিতে রয়েছে ৬২টি টেস্ট খেলার অভিজ্ঞতা। তাঁর মোট রান ৪ হাজার ৮৬৯ রান। পাশাপাশি বল হাতে ঝুলিতে পুড়েছেন ৭১টি উইকেট।(Bob Simpson)

[আরও পড়ুনঃ Volodymyr Zelenskyy: এবার জেলেনস্কির পালা, ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন ওয়াশিংটন]

সিম্পসন অস্ট্রেলিয়া ক্রিকেটার হিসেবেই নয়, অধিনায়ক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন ৩৯টি টেস্ট ম্যাচে। তাঁর অধিনায়কত্বে অস্ট্রেলিয়া ১২টি টেস্টে জয়লাভ করেছিল। ফিল্ডার হিসেবেও সিম্পসন যথেষ্ট দক্ষ ছিলেন। তিনি ১১০টি ক্যাচ তালুবন্দি করেছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটের মত অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণির ক্রিকেটেও সিম্পসন মোট রান করেন ২১০২৯। মোট উইকেট নেন ৩৪৯টি।(Bob Simpson)

[লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial]

খেলা ছাড়ার পর কোচের গুরু দায়িত্বও পালন করেছিলেন সিম্পসন। অস্ট্রেলিয়ার জাতীয় কোচ হিসেবে তিনি ১৯৮৬ সালে দলের সঙ্গে যোগ দেন। কোচ হিসেবে তাঁর জাতীয় দলে যোগদানের সময়টা অত্যন্ত কঠিন সময় ছিল। কেননা তার আগের দুই বছর কোনও সিরিজেই জয়ের মুখ দেখেনি অস্ট্রেলিয়া। মূলত তাঁর হাত ধরেই অস্ট্রেলিয়া ক্রিকেটে সোনালি অধ্যায়ের পথ চলা শুরু হয়। কোচ হিসেবে তিনি একঝাঁক ক্রিকেটারকে আন্তর্জাতিক মঞ্চে তুলে এনে ছিলেন। এই তালিকায় রয়েছেন ডেভিড বুন, ডিন জোন্স, স্টিভ ওয়াগ, ম্যাকডারমট, হিউজ-রা।

প্রসঙ্গত অস্ট্রেলিয়া ১৯৮৭ সালে বিশ্বকাপ জয় করেছিল তাঁর প্রশিক্ষণেই। এরপর ১৯৮৯ সালে দখল করে অ্যাশেজ সিরিজ। এর পাশাপাশি ১৯৯৫ সালে ক্যারিবিয়ানদের হারিয়ে আইসিসি-র ক্রম তালিকায় এক নম্বরে উঠে আসে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার ক্রিকেটের দায়িত্ব ছেড়ে বেশ কিছুদিন কাউন্টি ক্রিকেটেও কোচের ভূমিকা পালন করেছিলেন। শুধু তাই নয়, ভারতের অন্যতম ঘরোয়া টুর্নামেন্ট রণজি ট্রফিতে অংশ নেওয়া রাজস্থান ক্রিকেট দলের অ্যাডভাইসার হিসেবে দায়িত্বও সামলেছিলেন সিম্পসন।(Bob Simpson)

ক্রিকেটারে তাঁর অবদানের কথা মাথায় রেখে ১৯৭৮ সালে তাঁকে অর্ডার অফ অস্ট্রেলিয়ার সদস্যপদ দেওয়া হয়। তারপর ২০০৭ সালে পদোন্নতি হয়ে অফিসার অফ দ্য অর্ডার হন সদ্য প্রয়াত বব। এছাড়া ১৯৬৫ সালে নির্বাচিত উইজডেন বর্ষসেরা ক্রিকেটার হিসেবে-ও। পাশাপাশি আইসিসি ও অস্ট্রেলিয়ান ক্রিকেট হল অব ফেমেও জায়গা পেয়েছেন তিনি। সিম্পসনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে শোকবিহ্বল হয়ে ওঠে ক্রিকেটমহল।