Bangla Jago TV Desk : বিশ্বকাপ শেষেই কথা শুরু হয়েছে আইপিএলের । আইপিএলের চর্চা চলছে বেশ । আইপিএল’এর উন্মাদনাও শুরু হয়েছে । বিভিন্ন দলগুলোও পরিবর্তন শুরু করেছে । কলকাতা নাইট রাইডার্স শিবিরে এসেছে পরিবর্তন । সেখানে আবার ফিরে এসেছেন গৌতম গম্ভীর, আসন্ন আইপিএলে মেন্টর হিসাবে দেখা যাবে গম্ভীরকে। তার আগমনের পাশাপাশি বিদায়ের ঘন্টা যেন বাজলো আন্দ্রে রাসেলের । গম্ভীরের সময়েই কেকেআর দলে আবির্ভাব ঘটেছিল রাসেলের ,দীর্ঘ সময় ধরেই যুক্ত রয়েছেন দলের সঙ্গে।
বেশ লম্বা সময় ধরে কেকেআরে রয়েছেন কিন্তু বারংবার ব্যর্থ হচ্ছেন ব্যাট এবং বলে। লাগাতার ব্যর্থতায় তার উপর অসন্তুষ্ট কতৃপক্ষ । পাশাপাশি তার ফিটনেসের ও বেশ সমস্যা দেখা দিচ্ছে। নানা দিক থেকে সমস্যা হ্ওয়ায় তিনিও সরতে চাইছেন কেকেআর থেকে । কতৃপক্ষের সঙ্গেও চলছে মনোমালিন্য । তাই এবার সরে যাওয়ার সম্ভাবনা প্রবল । একজন অলরাউন্ডার হিসেবে তুলনামূলক ব্যর্থ তিনি, গত বছর স্পিনারদের বিরুদ্ধে বেশ সংঘর্ষ করতে দেখা গিয়েছে রাসেলকে। যে কারণে এবার তাকে দল থেকে বাদ দিয়ে বিশ্বকাপ জেতানো এক প্লেয়ার কে দলে সামিল করতে চলেছে কলকাতা।
কেকেআর মালিক শাহরুখ ২০২৪ এর আগে বেশ কিছু পরিবর্তন করতে চলেছেন দলে । তার অন্যতম গম্ভীরের প্রত্যাবর্তন সঙ্গে আন্দ্রে রাসেলের দল ছাড়া । জানা গিয়েছে, আন্দ্রে রাসেলকে আপাতত ছেড়ে দিতে পারে কেকেআর এবং পরে প্রয়োজন হলে নিলামে কম দামে তাঁকে দলে ফের নিতে পারে। আইপিএলের জন্য ৫ জন ক্রিকেটারকেও ছেড়ে কলকাতার ফ্রাঞ্চাইজি দলটা । যদিও সেই তালিকাতে কারা রয়েছেন তা এখনো স্পষ্ট নয় ।
FREE ACCESS