চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: বাংলা-৪৪২
অসম-২০০/২৮২/৯
চলতি মরসুমের রঞ্জি ট্রফিতে দুরন্ত ছন্দে থেকে অভিযান শুরু করেছে লক্ষ্মীরতন শুক্লার বাংলা দল। প্রথম দুই ম্যাচের পর তৃতীয় ম্যাচে তৃতীয় ম্যাচে ত্রিপুরার বিপক্ষে ড্র করার চুতর্থ ম্যাচে ফের জয়ের সরণীতে ফিরলেও পঞ্চম ম্যাচে ফের আটকে গেলেন অভিমুন্যু-অনুষ্টুপরা। অসমের বিপক্ষে ম্যাচ ড্র করেই সন্তুষ্ট থাকতে হল বাংলা দলকে (Ranji Trophy)।
বুধবার ছিল ম্যাচের চতুর্থ তথা শেষ দিন। বাংলার পেসারদের মূল টার্গেটই ছিল যত তাড়াতাড়ি সম্ভব অসমকে অলআউট করে ম্যাচ থেকে পুরো ৭ পয়েন্ট ঘরে তুলে নেওয়া। কিন্তু সে আশা পূরণ হল না বাংলা দলের। ম্যাচ ড্র হলেও প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে ৩ পয়েন্ট পেয়েছেন শামি-সুরযসিন্ধুরা। গত মঙ্গলবার অল্প রানে ৩ উইকেট হারিয়ে অসম যখন এক কঠিন সময়ের সামনে দাঁড়িয়ে আছে, ঠিক সেই সময়ই দলকে বিপদের হাত থেকে রক্ষা করলেন ব্যাটার দীনেশ দাস (Ranji Trophy)।
Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/
কঠিন সময়ে দলের হয়ে ব্যাট হাতে মূল্যবান ৭৩ রান শুধু করলেনই না, ক্রিজে মাটি আঁটকে পড়েও থাকলেন। দীনেশের পাশাপাশি ক্রিজে থেকে অর্ধ্বশতরান পূর্ণ করেন সুমিত গাধিগওনকর ও শিবশঙ্কর রায়। দিনের শেষে অসমের সংগ্রহ হল নয় উইকেটের বিনিময়ে ২৮২ রান। এরপর আর বাংলা ব্যাট করার সময়ই পেল না। তবে শামি-সুরযসিন্ধুরা বল হাতে শুরুটা ভাল করলেও শেষ পর্যন্ত চুতর্থ দিনে সাত উইকেট ফেলতে পারলেন না। ফলে ম্যাচ শেষ হল অমীমাংসিতভাবেই।