ad
ad

Breaking News

BCCI President

BCCI President: বিসিসিআইয়ের নতুন সভাপতির দৌড়ে রয়েছেন ভাজ্জিও?

সংবাদ মাধ্যম সূত্রে খবর, পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বছর ৪৫-র এই প্রাক্তন স্পিনারকে তাদের শীর্ষ পদের জন্য মনোনীত করেছে।

BCCI President Race: Harbhajan Singh Tipped

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: বিসিসিআইয়ের প্রেসিডেন্টের পদ থেকে রজার বিনির বিদায়ের পর পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। বোর্ডের অন্দরমহলে নতুন প্রেসিডেন্টের নাম নিয়েও নানা নাম শোনা যাচ্ছে। সূত্রের খবর, সেই তালিকায় যুক্ত হতে পারে আরও একটি নাম। তিনি আর কেউ নন, তিনি হলেন ভারতীয় দলের প্রাক্তন স্পিনার হরভজন সিং। সংবাদ মাধ্যম সূত্রে খবর, পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বছর ৪৫-র এই প্রাক্তন স্পিনারকে তাদের শীর্ষ পদের জন্য মনোনীত করেছে। তবে যেহেতু এখনও মনোনয়নপত্রের আনুষ্ঠানিক ঘোষণা হয়নি তাই সরকারিভাবে হরভজনের নাম প্রকাশ্যে আসেনি (BCCI President)।

আরও পড়ুনঃ Shop Blaze: পুজোর আগে মাথায় হাত দুই দোকানদারের, আগুনে ভস্মীভূত হয়ে গেল চা ও ইলেকট্রনিক্স দোকান!

প্রসঙ্গত, ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচন পক্রিয়ার পুরো বিষয়টির দায়িত্বে রয়েছেন  ইলেকট্ররাল কমিশনার একে জ্যোতি। বিসিসিআইয়ের নির্বাচনের জন্য চলতি মাসের ২০ ও ২১ প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন। এবং ২২ তারিখ সেই মনোনয়নপত্র যাচাই করা হবে। এবং ২৩ তারিখ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনেই চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে এবং ২৮ তারিখ বিসিসিআইয়ের নির্বাচন এবং ওই দিনই গণনা হবে বলে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল বোর্ডের পক্ষ থেকে। বোর্ডের নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য এবার কেবলমাত্র রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের সমর্থিত প্রার্থীরাই বিবেচিত হবেন (BCCI President)। 

Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/

এদিকে রাজ্যগুলির ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বোর্ডের বার্ষিক সাধারণ সভার জন্য প্রতিনিধি হিসেবে নাম পাঠানোর শেষ তারিখ ১২ সেপ্টেম্বর। এবং তাদের সম্পূর্ণ তালিকা ১৩ সেপ্টেম্বরের মধ্যে ঘোষণা হওয়ার কথা। উল্লেখ্য, ভাজ্জি জাতীয় দলের জার্সি গায়ে ৩৬৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তাঁর ঝুলিতে রয়েছে মোট ৭০০টি উইকেট। তারপর খেলা ছাড়ার পর ২০২২ সালে আম আদমি পার্টির পক্ষ থেকে সাংসদ হিসেবে রাজ্যসভায় মনোনীত হন (BCCI President)।