ad
ad

Breaking News

BCCI President

বিসিসিআই-এর পরবর্তী সভাপতি কে? এবার শাহের বাড়িতে নির্বাচনের বৈঠক

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই বোর্ড প্রেসিডেন্টের নাম অনেকটা পরিষ্কার হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

BCCI President: Amit Shah to hold key meeting

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পরবর্তী সভাপতি নির্বাচন (BCCI President) নিয়ে দিল্লিতে তীব্র আলোচনা চলছে। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)-এর পরবর্তী সভাপতি কে হবেন, সেই সিদ্ধান্ত অনেকটাই নির্ভর করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ওপর।

[আরও পড়ুন: অপূর্ব দৃশ্য! এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পক্ষীনিবাসে নতুন রেকর্ড]

সূত্রের খবর, শনিবার, ২০ সেপ্টেম্বর অমিত শাহের বাসভবনে হবে বিশেষ বৈঠক। সেই বৈঠকে যোগ দিতে ভারতে আসছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহও। আগামী ২২ সেপ্টেম্বর মনোনয়ন জমার শেষ দিন। ফলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই বোর্ড প্রেসিডেন্টের নাম অনেকটা পরিষ্কার হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

আপাতত যা শোনা যাচ্ছে, তাতে বোর্ড প্রেসিডেন্টের দৌড়ে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ ফের একবার লড়াইয়ে রয়েছেন। তবে শাহি বৈঠকের পর তাঁর ভাগ্য নির্ভর করছে রাজনৈতিক অঙ্কে। বছর তিনেক আগে অনুরূপ বৈঠকেই সৌরভের নাম কেটে দেওয়া হয়েছিল। এবার কি আবারও ইতিহাস পুনরাবৃত্তি হবে? নাকি স্বভাবসিদ্ধ কামব্যাকে ফের সভাপতি হবেন মহারাজ? এছাড়াও রয়েছেন হরভজন সিং (BCCI President)।

[আরও পড়ুন: সাপকে গিলে খাচ্ছে ব্যাঙ! ভাইরাল ভিডিয়ো দেখে কী বলছে নেটিজেনরা?]

শুরুতে তাঁর নাম শোনা গেলেও বর্তমানে খানিকটা পিছিয়ে রয়েছেন। তবে লড়াই থেকে তিনি পুরোপুরি ছিটকে যাননি। রঘুরাম ভাট কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি, ভারতের হয়ে দু’টি টেস্ট খেলা এই সাবেক ক্রিকেটার হঠাৎ করেই শেষ ল্যাপের লড়াইয়ে উঠে এসেছেন প্রবল সম্ভাবনা নিয়ে। ক্রিকেট মহলের মতে, বোর্ড প্রেসিডেন্ট নির্বাচন এখন অনেকটাই রাজনৈতিক অঙ্কের উপর নির্ভরশীল। সৌরভ আদৌ ওই বৈঠকে উপস্থিত থাকবেন কি না, তা নিয়েও সংশয় রয়েছে। তবে শাহের বৈঠকেই চূড়ান্ত হয়ে যাবে বোর্ড সভাপতির নাম- এমনই জোর জল্পনা চলছে। সৌরভ কি কামব্যাক করবেন? নজর এখন শাহের বৈঠকের দিকেই (BCCI President)।