ad
ad

Breaking News

Australia Squad

Australia Squad: কামিন্স-ম্যাক্সওয়েলদের বাদ দিয়েই ভারতের বিপক্ষে দল ঘোষণা অস্ট্রেলিয়ার

দুই ফর্ম্যাটের সিরিজের জন্যই অজি বাহিনীর নেতৃত্বের আর্মব্যান্ড তুলে দেওয়া হয়েছে মিচেল মার্শের হাতে

Australia Squad Announced for India Series

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: ২২৪ দিন পর নিজেদের দেশে টিম ইন্ডিয়ার বিপক্ষে একদিনের পাশাপাশি টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সেই সিরিজের জন্য মঙ্গলবার নিজেদের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। একদিনের সিরিজের জন্য ১৫ এবং টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। দুই ফর্ম্যাটের সিরিজের জন্যই অজি বাহিনীর নেতৃত্বের আর্মব্যান্ড তুলে দেওয়া হয়েছে মিচেল মার্শের হাতে (Australia Squad)।

এবারে ভারতের বিপক্ষে দলে স্থান পাননি অভিজ্ঞ লাবুশানে, অ্যারন হার্ডি এবং কুনমান। তবে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিলেও একদিনের সিরিজে দলে স্থান পেয়েছেন মিচেল স্টার্ক। এছাড়া এই ফরম্যাটের ম্যাচের জন্য দলে নেওয়া হয়েছে মিচেল ওয়েন, ম্যাথু শর্ট ও রেনশ। উল্লেখ্য, রেনশ অস্ট্রেলিয়ার জার্সি গায়ে মাত্র ১৪টি টেস্ট খেললেও, একদিনের ক্রিকেটে তাঁর অভিষেক হয়নি। এদিকে দলে থাকলেও পার্থে অনুষ্ঠিত টিম ইন্ডিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে পারবেন না অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি। অ্যাডিলেডে কুইন্সল্যান্ডের বিপক্ষে সাউথ অস্ট্রেলিয়া শেফিল্ড শিল্ডের ম্যাচ থাকায় তাঁকে পাবে না অস্ট্রেলিয়া। এবং সেই ম্যাচ খেলেই ক্যারি দলের সঙ্গে যোগ দেবেন বলে জানা গিয়েছে অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট সূত্রে (Australia Squad)।

এদিকে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। সেই দলে জায়গা পাননি গ্লেন ম্যাক্সওয়েল। তাঁর কব্জিতে অস্ত্রোপচার হওয়ায় বাদ পড়েছেন তিনি। পাশাপাশি দলে জায়গা হয়নি ক্যামরন গ্রিনেরও। তবে দলে জায়গা পেয়েছেন নাথান ইংলিশ। দল ঘোষণা করার পর অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে দল নির্বাচক কমিটির প্রধান জর্জ বাইলে বলেন, ‘আগামী ২০২৬ সালে টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্য নিয়েই এখন থেকে আমরা দল তৈরি করার পরিকল্পনা করেছি। এবং এই দলের অধিকাংশ খেলোয়াড় একসঙ্গে থাকাবেন, ফলে তাঁদের মধ্যে একটা বন্ডিং তৈরি হবে। যা বিশ্বকাপের মঞ্চে ভাল পারফরম্যান্স করতে সাহায্য করবে।’

এক নজরে দেখে নেওয়া যাক একদিনের ও প্রথম দুটি টি-টোয়েন্টি ম্যাচের জন্য ঘোষিত অস্ট্রেলিয়া দল

একদিনের ম্যাচ- মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনলে, বেন ডোয়ারশুইস, নাথাম ইলিশ, ক্যামরন গ্রিন, জশ হ্যাজালউড, ট্রাভিস হেড, জশ ইংলিশ, মিচেল ওয়েন, ম্যাথু রেনশ, ম্যাথু শর্ট, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা।

টি-টোয়েন্টি ম্যাচ- মিচেল মার্শ, সিন অ্যাবট, জেভিয়ার বার্টলেট, টিম ডেভিড, বেন ডোয়ারশুইস, নাথাম ইলিশ, জশ হ্যাজালউড, ট্রাভিস হেড, জশ ইংলিশ, ম্যাথু কুনেমান, মিচেল ওয়েন, ম্যাথু শর্ট,  মার্কাস স্টেইনস এবং অ্যাডাম জাম্পা।