চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স
Bangla Jago Desk:ভারতীয় ক্রিকেটে আবার লক্ষ্মী লাভ হল। তাও আবার নামমাত্র অর্থ নয়। সেই অর্থের পরিমান হল প্রায় ৪৫ কোটি টাকা। এবার বোর্ডের কালার পার্টনার হিসেবে যুক্ত হল বিখ্যাত রংয়ের কোম্পানি এশিয়ান পেইন্টস। মঙ্গলবার এই কথা ঘোষণা করা হয়েছে বিসিসিআই-র পক্ষ থেকে।
প্রসঙ্গত, বর্তমানে ভারতীয় ক্রিকেট বোর্ডের টার্নওভার ৩৩.৭৯৭ টাকা। এবার তার সঙ্গে আরও ৪৫ কোটি টাকা যুক্ত হওয়ার ফলে স্বাভাবিকভাবেই বোর্ডের অর্থনৈতিক পরিকাঠামো জোরদার হল তা আর বলার অপেক্ষা রাখে না।
বর্তমানে ভারতীয় ক্রিকেট দলের জার্সির অন্যতম প্রধান স্পনসর হল অ্যাপেলো টায়ার্স। সূত্রের খবর, তাদের কাছ থেকে বোর্ডের প্রাপ্তি প্রায় ৫৭৯ কোটি টাকা। এরা ছাড়াও জাতীয় দলের অন্যান্য স্পন্সর হল এসবিআই লাইফ, ক্যাম্পা ও অ্যাটমবার্গ। এদের কাছ থেকেও বোর্ডের আয় ৪৮, ৪৭ ও ৪১ কোটি টাকা। এবার বোর্ডের আয়ের মোট পরিমাণ হল ১৮০ কোটি টাকা।
এশিয়ান পেইন্টসকে অন্যতম স্পনসর হিসেবে দারুণ খুশি বোর্ড কর্তারা। এই প্রসঙ্গে বোর্ড সচিব দেবজিৎ সইকিয়া জানান, ‘মানুষের জীবনে রঙ ও আবেগের মেল বন্ধন ঘটায়। এশিয়ান পেইন্টসের মতো কোম্পানি আমাদের সঙ্গে যুক্ত হওয়ায় আমরা দারুণ খুশি। এবার একইসঙ্গে ক্রিকেটের উন্নতিতে আমরা কাজ করব।’