চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স
Bangla Jago Desk: ২০২৫-এর এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে ভরত। পাকিস্তানকে হারিয়ে এই চুর্নামেন্ট জেতার পর বিতর্ক গড়িয়েছে চরমে। হ্যান্ডশেক বিতর্ক হোক কিংবা ট্রফি বিতর্ক – আন্তর্জাতিক ক্রিকেট মহলের নজর ছিল সেদিকেই। টুর্নামেন্ট শেষের পর মাস গড়াতে চললেও ট্রফি নিয়ে নাটক এখনও অব্যাহত। টিম ইন্ডিয়াকে ট্রফি ফেরাতে নানান রকম হুমকিও পর্যন্ত দিয়েছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভি। চাপিয়েছেন শর্ত। এবার সেই ট্রফিই নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। এসিসি-র (Asia Cup) প্রধান কার্যালয় থেকেই নাকি গায়েব হয়ে গিয়েছে ট্রফি।
এশিয়া কাপ জয়ের পর ট্রফি নিয়ে টানাপোড়েন চলছেই। ভারতের হাতে এখনও আসেনি ট্রফি। এর মধ্যেই শোনা গিয়েছিল ভারতকে ট্রফি তুলে দিতে রাজি হয়েছেন এসিসি-র প্রধান নকভি। তবে তা যে শুধুমাত্র কথার কথা, তা বোঝা গেল সাম্প্রতিক ঘটনায়। নতুন করে যে তথ্য সামনে এসেছে, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান কার্যালয় থেকে নকভি এশিয়া কাপ ট্রফিটিই সরিয়ে দিয়েছেন। সংবাদ সংস্থা এএনআই-এর প্রতিবেদনে জানা গিয়েছে, বিসিসিআইয়ের এক আধিকারিক সম্প্রতি এসিসি-র প্রধান কার্যালয়ে গিয়েছিলেন। সেখানে এশিয়া কাপ ট্রফি নিয়ে জিজ্ঞাসা করার পর তিনি জানতে পারেন যে সেখানে ট্রফিটি নেই। তাহলে ট্রফি গেল কোথায়? (Asia Cup)
লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial
সংবাদ সংস্থা সূত্রে খবর, ‘কয়েকদিন আগে বিসিসিআইয়ের একজন আধিকারিক এসিসি-র প্রধান কার্যালয়ে গিয়েছিলেন। সেখানে তিনি ট্রফি সম্পর্কে জিজ্ঞাসাও করেন। জবাবে সেখানকার এক কর্মী জানান, এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তা এখন নকভির জিম্মায় রয়েছে।’ অবশ্য ট্রফিটি বর্তমানে কোথায় রয়েছে, তা জানা যায়নি সংবাদসংস্থা এএনআই-এর প্রতিবেদন থেকে। সুতরাং এশিয়া কাপের ট্রফি ভারতের হাতে কবে আসবে, তা নিয়ে টালবাহানা অব্যাহতই রইল। (Asia Cup)
এই তথ্য সামনে আসার আগে অবশ্য বিসিসিআইয়ের তরফে এসিসি প্রধান মহসিন নকভিকে আনুষ্ঠানিকভাবে ইমেল-ও করা হয়েছিল। সেখানে বলা হয়েছে, দ্রুত এশিয়া কাপের ট্রফিটি ভারতে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হোক। নাহলে বিষয়টা আইসিসি পর্যন্ত গড়াবে। (Asia Cup)