ad
ad

Breaking News

Chennai Super Kings-Kolkata Knight Riders

চেন্নাই-নাইট রাইডার্স প্রত্যাখ্যাত অশ্বনী-ই এখন হিরো

অশ্বনী মুম্বই-এ আগে পাঁচ বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস, তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালসেও ট্রায়াল দিয়েছিলেন।

Ashwani, who was rejected by Chennai Knight Riders, is now a hero

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk: সোমবার আইপিএল-র ম্যাচে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বল হাতে জ্বলে উঠলেন এক তরুণ পেসার। নাম অশ্বনী কুমার। কিন্তু তরুণ পেসারের এই সফলতার পথটা সহজে আসেনি। লড়াই করার পাশাপাশি অতিক্রম করতে হয়েছে খণ্ডহর পথের চড়াই-উৎরাই-ও। কিন্তু প্রতিভা যাঁর থাকে তাঁকে আটকায় সাধ্য কার! অশ্বনী-ই এই ক্ষেত্রে ব্যতিক্রম নন। 

সত্যিই তাই! ২০০৮ সালে আইপিএল- চালু হওয়ার পর বিশ্বের অন্যতম সেরা এবং জনপ্রিয় এই ক্রিকেট লিগের ট্যাগ লাইন ছিল প্রতিভার সঙ্গে সুযোগের মেলবন্ধন। আইপিএল-র এই ট্যাগ লাইন যথার্থ ট্যাগ লাইন বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

কারণ, বহু অজানা ক্রিকেটারকে ইতিমধ্যেই জনপ্রিয় করে তুলেছে ক্রিকেটের এই মেগা লিগ। এই তালিকায় অন্যতম নবতম সংযোজন হলেন মুম্বই ইন্ডিয়ান্সের পেসার অশ্বনী কুমার।দলের জার্সিতে প্রথম ম্যাচে সুযোগ পেয়েই নায়ক হয়ে উঠলেন বছর ২৩-এর এই ক্রিকেটার। ঝুলিতে পুড়ে নিলেন চার চারটি উইকেট।

রিঙ্কু সিং, অজিঙ্কা রাহানের মতো ক্রিকেটাররা তাঁরই শিকার। সোমবার চার উইকেট নেওয়া অশ্বনী-র এই যাত্রাপথ ছিল যথেষ্ট কষ্টে ভরা। বাবার সীমিত আয়ের মধ্যেই বড় হয়ে ওঠা অশ্বনী-র। কিন্তু তবুও বড় ক্রিকেটার হওয়ার স্বপ্নকে কখনও দূরে সরে যেতে দেননি। ছেলের এই সাফল্যে আজ গর্বিত অশ্বনী-র পরিবার। গর্বিত তাঁর বাবাও।

ছেলের এই সাফল্যের পর তাঁর বাবা হরকেশ কুমার জানান, ‘ছেলের বড় ক্রিকেটার হওয়ার স্বপ্ন ছোটবেলা থেকেই। অশ্বনী কখনও অনুশীলনে কামাই করত না। কী শীত, কী গ্রীষ্ম, কি বর্ষা, অনুশীলনের মাঠে ক্রিকেট ব্যাট হাতে পৌঁছে যেত।

আমাদের বাড়ি থেকে পিসিএ স্টেডিয়াম ও পরে নবনির্মিত মাঠে এবং দিনের শেষে ওর গাড়িভাড়া স্বরূপ ৩০ টাকা দিতাম। আর তাতেই খুশি থাকত অশ্বনী। ও আজ অশ্বনী ৩০ লক্ষ টাকা আয় করেছে। এটা ভেবেই আমার দারুণ আনন্দ হচ্ছে।

আজ যখন অশ্বনী এই সাফল্য পেল, তখন আমার চোখের সামনে ভেস উঠছে, সেই কষ্টের দিনগুলির কথা। মনে পড়ছে রাত ১০টার সময় অনুশীলন থেকে ফিরে আবার ভোর পাঁচটায় ঘুম থেকে উঠে ও নিজেকে অনুশীলনের মধ্যে কিভাবে নিয়োজিত রাখত।’

[আরও পড়ুন: কৃষ্ণনগর-লালগোলা সেকশনে উন্নয়ন লেভেল ক্রসিং গেটের]

অশ্বনী মুম্বই-এ আগে পাঁচ বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস, তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালসেও ট্রায়াল দিয়েছিলেন। কিন্তু তারা কেউই তাঁকে দলে নেয়নি। এবার মুম্বই তাঁকে দলে নিয়েছে। কাজেই সোমবার নাইটদের বিরুদ্ধে মুম্বই দলে সুযোগ পেয়েই অশ্বনী টিম ম্যানেজমন্টকে বুঝিয়ে দিয়েছেন তাঁকে নেওয়াটা ভুল হয়নি। আর নাইট ম্যানেজমেন্টকে বুঝিয়ে দিয়েছেন তাঁদের বাতিল ঘোড়াই এই ম্যাচে অশ্বমেধের ঘোড়ায় পরণিত হল।