ad
ad

Breaking News

Arshdeep Singh

কেন অর্শদীপকে দিয়ে ইংল্যান্ডে সিরিজে একটাও ম্যাচ খেলানো হল না? প্রশ্ন গগনদীপের

কেন সিরিজের একটি ম্যাচেও অর্শদীপকে প্রথম একাদশে সুযোগ দেওয়া হল না তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলে ভারতীয় দলের বর্তমান কোচ ও দলনায়কের দিকেই ব-কলমে অভিযোগের আঙুল তুলেছেন অর্শদীপের ছোটবেলার প্রশিক্ষক।

Why Arshdeep Didn’t Play Against England? Coach Questions

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: সদ্য শেষ হয়েছে ভারত বনাম ইংল্যান্ড পাঁচ টেস্টের সিরিজ। সেই সিরিজে ভারতীয় দলে থাকলেও একটিও ম্যাচে মাঠে নামতে পারেননি পঞ্জাবের পেসার অর্শদীপ সিং (Arshdeep Singh)। কেন সিরিজের একটি ম্যাচেও অর্শদীপকে প্রথম একাদশে সুযোগ দেওয়া হল না তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলে ভারতীয় দলের বর্তমান কোচ ও দলনায়কের দিকেই ব-কলমে অভিযোগের আঙুল তুলেছেন অর্শদীপের ছোটবেলার প্রশিক্ষক।

[আরও পড়ুন: Cyber Ban: জম্মু ও কাশ্মীরে নয়া বিধি, সরকারি দফতরে পেন ড্রাইভ ও হোয়াটসঅ্যাপ ব্যবহার নিষিদ্ধ]

বর্তমানে বুচিবাবু ট্রফিতে পঞ্জাব দলের সঙ্গে চেন্নাইতে রয়েছেন গগনদীপ। সেখানেই সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে গগনদীপ বলেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচেও খেলতে না পেরে অর্শদীপ ক্রমশ অধৈর্য হয়ে পড়ছিল। তখন ওর ওই অবস্থা দেখে আমি ওকে ধৈর্য ধরার কথা বলি। পাশাপাশি পরামর্শ দিই যাতে অর্শদীপ নিজের মানসিক জোড়টা হারিয়ে না ফেলে। ভারতীয় দলের টিম ম্যানেজমেন্ট ওকে ইংল্যান্ডের বিপক্ষে ওকে ব্যবহার করতেই পারত।’

এরপর ব্যাখ্যা দিতে গিয়ে গগনদীপ জানান, ‘অর্শদীপের বলে যথেষ্ট ভাল সুইং আছে। এবং ওর উচ্চতাও ভাল। ইংল্যান্ডে খেলার অভিজ্ঞতাও রয়েছে। কাজেই আমার মনে হয় ও খেললে দলের উপকারই হত। তবে কি কারণে অর্শদীপকে (Arshdeep Singh) একটি ম্যাচেও ব্যবহার করা গেল না, সেটা আমার পক্ষে এখান থেকে বলা সম্ভব নয়। তবে আমার মনে হয়েছে, কোচ গম্ভীর ও অধিনায়ক শুভমন মনে হয় অর্শদীপের ওপর ঠিকভাবে ভরসা রাখতে পারেননি বলেই ওকে খেলাইনি। এটা একদমই ঠিক কাজ হয়নি।’

এর পাশাপাশি গগনদীপ প্রশ্ন তোলেন, ‘ভারতীয় ক্রিকেটে ২০২২ সালে অভিষেক হয়েছিল অর্শদীপের। কিন্তু এখনও পর্যন্ত একটাও টেস্ট খেলতে পারল না অর্শদীপ?’ তবে আমার মনে হচ্ছে অর্শদীপের ধৈর্যের পরীক্ষা দিতে হচ্ছে বলেও মনে করেন গগনদীপ।

FB POST: https://www.facebook.com/share/r/16r4cq2NL1/

এছাড়া প্রিয় ছাত্রের বোলিং সম্বন্ধে বলতে গিয়ে গগনদীপ জানান, ‘অর্শদীপের সঙ্গে বিগত কয়েক মাস আমার যোগাযোগ হয়নি। ফলে আমার জানা নেই যে ও বর্তমানে কিরকম কন্ডিশনে আছে। দেখা হলেই বুঝতে পারব ওর কন্ডিশনের হালটা কোন জায়গায় দাঁড়িয়ে। এতটুকু বলতে পারি, বোলার হিসেবে অর্শদীপকে আরও উন্নতি করতে গেলে লাইন, লেংথ, ইয়র্কার এবং বাউন্সার এই বিষয়গুলি নিয়ে আরও কঠিন অনুশীলন করতে হবে।’

[আরও পড়ুন: সকাল ৭-১১টায় হার্ট অ্যাটাকের ঝুঁকি সবচেয়ে বেশি! কারণ ব্যাখ্যা করলেন হৃদরোগ বিশেষজ্ঞ]

প্রসঙ্গত অর্শদীপ (Arshdeep Singh) ভারতীয় ক্রিকেট দলের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ৬৩টা ম্যাচ খেলেছেন। এমনকি এই ফরম্যাটের ক্রিকেটে জাতীয় দলের হয়ে বিশ্বকাপেও তাঁর ভূমিকা ছিল অসামান্য। এবং ৯টা আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতাও রয়েছে তাঁর ঝুলিতে। এর পাশাপাশি আসন্ন এশিয়া কাপের আসরেও তাঁকে দলে সুযোগ দিয়েছেন নির্বাচকরা।