ad
ad

Breaking News

Argentina

মেসিহীন আর্জেন্টিনাকে হারতে হল

মাস দুই আগে কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে গিয়েছিল কলম্বিয়া। সেই হারের বদলা নিল কলম্বিয়ার ফুটবল টিম।

Argentina without Messi had to lose

Bangla Jago Desk: মাস দুই আগে কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে গিয়েছিল কলম্বিয়া। সেই হারের বদলা নিল কলম্বিয়ার ফুটবল টিম। বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে লিওনেল মেসিহীন আর্জেন্টিনাকে বারানকিয়ায় ২-১ গোলে হারাল কলম্বিয়ান ফুটবল টিম। কলম্বিয়ার এ দিন জয়ের নায়ক ছিলেন হামাস রদ্রিগেজ। তবে এই ম্যাচে এদিন খেলতে পারেননি লিওনেল মেসি। চোটের কারণেই মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। খেলার ২৫ মিনিটেই পিছিয়ে পড়ে মেসিহীন আর্জেন্টিনা। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি ম্যাচের আগেই এ নিয়ে সুর চড়িয়েছিলেন।

জানিয়েছিলেন, ‘’আমরা এমন একটি জায়গায় খেলতে যাচ্ছি, যেখানে খুব গরম এবং খেলাটা এমন সময়ে যখন খেলা উচিত নয়। তাতে ঠিকমতো খেলাও যায় না। কিন্তু সময়টা তার ঠিক করেছে। এটা বলছি না যে কোনো একটি দল এতে সুবিধা পাবে।’’ কলম্বিয়ার কোচ নেস্তর লরেঞ্জোও ম্যাচের আগে আবহাওয়া নিয়ে কথা বলেছিলেন গরম নিয়ে কথা বলেছিলেন। তবে তিনি ব্যাপারটিকে এত বড় করে দেখেননি। সর্বশেষ কোপা আমেরিকায় ৪৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অনুশীলনের অভিজ্ঞতার বিষয়টিকে সামনে রেখেছেন তিনি।

[আরও পড়ুনঃ ফের জুনিয়র ডাক্তারদের আলোচনায় ডাক,অবস্থানে অনড় আন্দোলনকারীদের পাল্টা শর্ত

গত শুক্রবার চিলিকে হারানোর পর আত্মবিশ্বাসী স্কালোনি জানিয়েছিলেন, আর্জেন্টিনা মনে করে না যে বাকিদের চেয়ে সেরা‌ তারা। এদিন ২০ মিনিটে ম্যাচের একমাত্র গোল করেন দিয়েগো গোমেজ। গোটা ম্যাচে চেষ্টা করেও ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগেজরা গোল করতে পারেননি। এদিন ম্যাচ চলাকালীন আবহাওয়ার তাপমাত্রা ওঠা নামা করেছে । ৩১ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোড়ফেরা করেছে । বাতাসে আর্দ্রতাও ছিল ১০০ শতাংশের কাছাকাছি। এতে শ্বাস রুদ্ধ গরম ছিল এই ম্যাচ চলার সময়ে।

[আরও পড়ুনঃ টেস্ট ব্যাটারদের তালিকায় প্রথম পাঁচে রোহিত, যশস্বী কোহলিও রয়েছেন তালিকায়