ad
ad

Breaking News

Argentina Squad

দুই প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা স্কালোনির, দলে রয়েছে তিন চমক

। যেমন এই দলে মার্তিনেজের সহযোগী গোলরক্ষক হিসেবে দলে জায়গা পেয়েছেন ফাকুন্দ ক্যামবেসেস।

argentina-squad-usa-venezuela-friendly-2026-world-cup

চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk:আগামী মরসুমেই যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে বসতে চলেছে ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবলের আসর। সেই উপলক্ষ্যে এখন থেকেই নিজেদের যত বেশি সম্ভব ঝালিয়ে নিতে মরিয়া দলগুলি। ব্যতিক্রম নয় লিওনেল স্কালোনির আর্জেন্টিনাও। চলতি মাসের ১১ ও ১৪ অক্টোবর দুটি প্রদর্শনী ম্যাচ খেলতে মাঠে নামবে কাতার বিশ্বকাপ বিজয়ীরা। এই দুই ম্যাচে তাদের প্রতিপক্ষ হল ভেনেজুয়েলা ও মার্কিন যুক্তরাষ্ট্র।(Argentina Squad)

এই দুই প্রদর্শনী ম্যাচের জন্য গত শুক্রবার ২৮ সদস্যের দল ঘোষণা করেছে স্কালোনি। এই দলে পরিচিতরা যেমন আছেন, ঠিক তেমনই আছে চমকও। যেমন এই দলে মার্তিনেজের সহযোগী গোলরক্ষক হিসেবে দলে জায়গা পেয়েছেন ফাকুন্দ ক্যামবেসেস। যিনি এবারই প্রথম জাতীয় aদলে সুযোগ পেলেন। এর পাশাপাশি তাঁর মত এবারই প্রথম জাতীয় দলে ডাক পেয়েছেন ২১ বছর বয়সী ডিফেন্ডার লাওতারো রিভেরো। এবং তৃতীয় চমক হচ্ছে আনিবাল মোরেনো। ব্রাজিলের ক্লাব পালমাইরাসের এই ২৬ বছর বয়সী মিডিও প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন।(Argentina Squad) 

এই নবাগতরা যেমন জাতীয় দলে ডাক পেয়েছেন, তেমনি বেশ কিছু পুরনো ফুটবলারও দলে সুযোগ পেয়েছেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন এঞ্জো ফার্নান্ডেজ ও মার্কোস সেনেসি।(Argentina Squad)