চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: মঙ্গলবার রাতে এস্তাদিও মনুমেন্টাল স্টেডিয়ামে ইকুয়েডরের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে লিওনেল স্কালোনির দলকে হারতে হল ১-০ গোলের ব্যবধানে। তবে এই ম্যাচের ফলাফল সহ নানা ঘটনা যত তাড়াতাড়ি আর্জেন্টিনা ভুলবে সেটাই তাদের পক্ষে মঙ্গল। বিশ্বকাপের মঞ্চে আগেই নিজেদের জায়গা পাকা করে ফেলেছে আর্জেন্টিনা। কাজেই ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ ছিল মার্তিনেজ-ওতামেন্দিদের কাছে ছিল নেহতাই নিয়মরক্ষার। কিন্তু ম্যাচ হেরে বাছাই পর্বের শেষটা একেবারেই ভাল গেল না নীল-সাদা জার্সিধারীদের (Argentina Ecuador)।
আরও পড়ুনঃ Elephant Alert: গজরাজের আগমনে উদ্বিগ্ন জঙ্গলমহলের গ্রামবাসীরা!
ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে অধিনায়ক লিওনেল মেসিকে বিশ্রাম দিয়েছিলেন আর্জেন্টাইন কোচ। পাশাপাশি আগের ম্যাচের দল থেকে পাঁচ জন খেলোয়াড়কেও এই ম্যাচের স্কোয়াডে রাখেননি স্কালোনি। এই ম্যাচে প্রথম থেকেই আক্রমণাত্মক খেলা শুরু করে ইকুয়েডর। তারই ফলস্বরূপ ১৫ মিনিটের মাথায় প্রায় গোলের দেখা পেয়েই গিয়েছিল ইকুয়েডর। কিন্তু সে যাত্রায় স্কালোনির দলকে রক্ষা করেন গোলরক্ষক মার্তিনেজ। এরপর বিরতির কিছু আগে প্রথম লাল কার্ড দেখে দলের বিপদ বাড়িয়ে গেলেন ওটামেন্ডি। এরপর ১০ জনের আর্জেন্টিনাকে পেয়ে যেন আরও আক্রমণাত্মক হওয়ার চেষ্টা করতে থাকে ইকুয়েডর (Argentina Ecuador)।
Gol de Ecuador ⚽️ Enner Valencia cambia penal por gol y le da la ventaja a la selección ecuatoriana
54′ | 🇪🇨 ECUADOR 1 – 0 ARGENTINA 🇦🇷
🇦🇷 #ArgentinaXTelefe en https://t.co/TiEk1MuCkR con @giraltpablo, @jpvarsky y @sofimmartinez pic.twitter.com/TpJPHYXwIV
— telefe (@telefe) September 10, 2025
ম্যাচে ইকুয়েডর তাদের কাঙ্খিত গোল পেয়ে যায় প্রথমার্ধের যোগ করা সময়ে। আর্জেন্টিনা বক্সে উড়ে আসা বল ক্লিয়ার করতে গিয়ে প্রতিপক্ষের খেলোয়াড়ের মুখে কুনুই লাগিয়ে দেন নিকোলাস তালিয়াফিকো। কলম্বিয়ার রেফারি উইলমার ফাউলের বাঁশি না বাজালেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি পেনাল্টির নির্দেশ দেন। সেই স্পষ্টকিক থেকেই আর্জেন্টিনার জাল কাঁপিয়ে দেন ইনার ভ্যালেন্সিয়া।এরপর ৫০ মিনিটে আবার দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লেন ইকুয়েডর মিডিও কাইসেদো। ফলে দুই দলই ১০ জনে হয়ে পড়ে। কিন্তু তবুও সেই সুযোগ কাজে লাগাতে পারল না স্কালোনির দল। তবে প্রথমার্ধের থেকে দ্বিতীয়ার্ধে নিজেদের খোলস ছেড়ে বেড়িয়ে এসে গোল শোধের মরিয়া চেষ্টা করতে থাকলেও তা বাস্তবে পরিণত করতে পারলেন না পারভেস, আলভারেজরা (Argentina Ecuador)।
Bangla Jago fb page: https://www.facebook.com/Banglajagotvofficial
এদিকে ম্যাচ শেষে কলম্বিয়ান রেফারির পেনাল্টির সিদ্ধান্ত মেনে নিতে না পেরে ক্ষোভ উগরে দিলেন আর্জেন্টিনার ফুটবলাররা। গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ জানান, ‘ওটামেন্ডির লাল কার্ড মেনে নেওয়া গেলেও পেনাল্টির সিদ্ধান্তটি মানা যায় না।’ এদিকে অপর ম্যাচে আর্জেন্টিনার মত হারের মুখ দেখল কার্লো আনসেলত্তির ব্রাজিল। নেইমার-ভিনিসিয়াসহীন ব্রাজিল দলকে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করল বলিভিয়া। ম্যাচের একমাত্র গোলদাতা হলেন মিগুয়েল টেরসেরস। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে বলিভিয়ার হয়ে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন মিগুয়েল টেরসেরস।
এই গ্রুপের বাকি ম্যাচগুলির প্যারাগুয়ে ১-০ গোলে পেরুকে, কলম্বিয়া ৬-৩ গোলে ভেনেজুয়েলাকে পরাজিত করে। তবে চিলির বিপক্ষে অমীমাংসিতভাবে ম্যাচ শেষ করে উরুগুয়ে। ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের সপ্তম দল হিসেবে আন্তঃমহাদেশীয় প্লে-অফে খেলার সুযোগ টিকিয়ে রাখল বলিভিয়া। এর ফলে বিশ্বকাপে খেলার সুযোগ এখনও রয়েছে তাদের সামনে (Argentina Ecuador)।