চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স
Bangla Jago Desk: ২০২৬ সালে আমেরিকা, কানাডা এবং মেক্সিকোতে বসতে চলেছে ফুটবল বিশ্বকাপের আসর। ফুটবলের সেই মহারণের মূল পর্বে খেলার জন্য ইতিমধ্যেই নিজেদের জায়গা পাকা করে ফেলেছে গত কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনা। এবার আগামী বিশ্বকাপে বিখ্যাত ক্রীড়া সরঞ্জাম প্রস্তুত সংস্থা অ্যাডিডাসের নির্মিত মেসিদের সেই নতুন জার্সি উন্মোচন করা হল গত বুধবার। চির প্রতিন্দ্বন্দ্বী দেশের নতুন জার্সিটির ডিজাইন তৈরিত প্রস্তুতকারক সংস্থার ব্রাজিলিয়ান ডিজাইনার সার্জিও মারেকোর ভূমিকা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেও দাবি করেছে নেইমার-ভিনিসিয়াসদের দেশের সংবাদমাধ্যম। আর্জেন্টিনার এই নতুন জার্সি প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যালেক্সিস অ্যালিস্টার, জুলিয়ান আলভারেজ এবং রোমেরা।
এই প্রসঙ্গে মেসিদের দেশের সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, তাদের দেশের নতুন জার্সির মধ্যে যেমন রয়েছে নতুন ভাবনা, ঠিক তেমনই রয়েছে অতীতের ঘটনার প্রতি শ্রদ্ধা। আর্জেন্টিনার নতুন জার্সিতে রয়েছে সাদার ওপর আকাশি রংয়ের তিনটি ডোরাকাটা দাগ। যেগুলি নেওয়া হয়েছে আর্জেন্টিনার তিনবারের বিশ্বকাপ জয়ের জার্সি থেকে। পাশাপাশি জার্সির ঘাড়ের কাছে লেখা রয়েছে ‘১৮৯৩’ সাল। কেননা এই সালের কথা উল্লেখ করা হয়েছে কারণ ওই বছর প্রতিষ্ঠিত হয় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। এছাড়া জার্সির বুকের মাঝে রয়েছে সোনালি রংয়ের আকৃতির একটি চিহ্ন। যা ২০২২ সালে কাতারে আর্জেন্টিনার সর্বশেষ বিশ্বকাপ জয়ের প্রতীক।
আর্জেন্টিনা সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, আগামী ১৪ নভেম্বর অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচে নতুন এই জার্সিতে অভিষেক হবে আর্জেন্টিনা জাতীয় দলের খেলোয়াড়দের।
এদিকে আর্জেন্টিনার এই নতুন জার্সি তৈরির প্রসঙ্গে সংবাদ মাধ্যমের কাছে প্রস্তুতকারক সংস্থার পক্ষ থেকে মারেকো বলেন, ‘আগামী বিশ্বকাপের জন্য নতুন জার্সিটি তৈরিতে আমার একার ভূমিকা নয়, আমাদের গোটা দলের ভূমিকা রয়েছে।’