ad
ad

Breaking News

জো রুট

বেন স্টোকসের পথে হাঁটলেন আরেক ইংলিশ খেলোয়াড়, নাম প্রত্যাহার করলেন আইপিএলের ২০২৪ থেকে

Bangla Jago TV Desk : বিশ্বকাপ শেষ হতেই শুরু হয়েছে আইপিএলের দল গোছানোর কাজ। দলে কোন খেলোয়াড় থাকবে কোন খেলোয়াড় থাকবে না তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে। এরই মধ্যে আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকসের পর আরেক বিদেশী খেলোয়াড়। ব্রিটিশ খেলোয়াড় জো রুটও সরলেন আইপিএল থেকে। গত আসরে রুট খেলেছিলেন রাজস্থান রয়্যালসের […]

Bangla Jago TV Desk : বিশ্বকাপ শেষ হতেই শুরু হয়েছে আইপিএলের দল গোছানোর কাজ। দলে কোন খেলোয়াড় থাকবে কোন খেলোয়াড় থাকবে না তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে। এরই মধ্যে আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকসের পর আরেক বিদেশী খেলোয়াড়। ব্রিটিশ খেলোয়াড় জো রুটও সরলেন আইপিএল থেকে। গত আসরে রুট খেলেছিলেন রাজস্থান রয়্যালসের হয়ে।

২০২৩ সালের নিলামে তাকে ভিত্তিমূল্য ১ কোটিতে দলে নিয়েছিল তারা। গোটা মরসুমে মাত্র ৩ ম্যাচে খেলার সুযোগ পেয়েছিল সাবেক এই ইংলিশ অধিনায়ক। তাতে মাত্র ১০ রান করেন তিনি। ২ ওভার বল করলেও পাননি কোনো উইকেট। আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত থাকার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন রুট। তিনি বলেন, “আমি আন্তর্জাতিক ক্রিকেটে আমার লক্ষ্য অর্জনের জন্য ফোকাস করতে চাই। আইপিএলও একটি দুর্দান্ত টুর্নামেন্ট, তবে আমি মনে করি এই মুহূর্তে আমার জন্য এটাতে খেলা সম্ভব নয়।”

রুটের এই সিদ্ধান্তে রাজস্থান রয়্যালসের ক্রিকেট পরিচালক কুমার সাঙ্গাকারা বেশ দুঃখিত। তিনি বলেন, “জো একজন উঁচু মানের খেলোয়াড়। তার সাথে কাজ করতে পেরে আমি সত্যিই খুশি ছিলাম। তবে তার সিদ্ধান্তকে আমরা সম্মান করি। আমরা তাকে তার ক্যারিয়ারে শুভকামনা জানাই।” রুটের জায়গায় রাজস্থান রয়্যালস পেসার আভেশ খানকে দলে নিয়েছে। আভেশকে লখনউ সুপার জায়ান্টসের কাছ থেকে বিনিময়ে পাওয়া গেছে।

 

FREE ACCESS