ad
ad

Breaking News

Andre Russell

Andre Russell: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ম্যাচ খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় রাসেলের

Bangla Jago Desk: আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চ থেকে বিদায় নিলেন আন্দ্রে রাসেল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিই ছিল তাঁর শেষ ম্যাচ। আর এই ম্যাচেও মাসল রাসেলের সাক্ষী থাকল ক্রিকেট দুনিয়া। পেলেন গার্ড অফ অনারও। সেই ম্যাচেও রাসেলের ব্যাটে দেখা গেল ঝড়। মাত্র ১৫ বলে ৩৬ রানের দুরন্ত ইনিংস খেললেও জয়ের মুখ দেখল না ওয়েস্ট ইন্ডিজ। কঠিন পরিস্থিতিতে […]

Andre Russell Retires from International Cricket

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk: আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চ থেকে বিদায় নিলেন আন্দ্রে রাসেল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিই ছিল তাঁর শেষ ম্যাচ। আর এই ম্যাচেও মাসল রাসেলের সাক্ষী থাকল ক্রিকেট দুনিয়া। পেলেন গার্ড অফ অনারও। সেই ম্যাচেও রাসেলের ব্যাটে দেখা গেল ঝড়। মাত্র ১৫ বলে ৩৬ রানের দুরন্ত ইনিংস খেললেও জয়ের মুখ দেখল না ওয়েস্ট ইন্ডিজ। কঠিন পরিস্থিতিতে মাঠে নামেন কেকেআরের এই তারকা। তখন দলের স্কোর ৫ উইকেটে ৯৮। প্রথম বলেই অ্যাডাম জাম্পার বিরুদ্ধে এক রান নেন। এরপর বেন ডোয়ারশুইসের এক ওভারে হাঁকান টানা তিনটি ছয়। পরের ওভারে জাম্পাকে মারেন চার ও ছয়। ১৭তম ওভারে নেথান এলিসকে তুলে মারতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ হন। জশ ইংলিস সহজ ক্যাচ লুফে নেন (Andre Russell)।

আরও পড়ুন: Tariff deal: ফিলিপিন্সের সঙ্গে বাণিজ্য চুক্তির তথ্য উঠে এল ট্রাম্পের সোশ্যাল মিডিয়ায়

অন্তিম ম্যাচে বল হাতে সাফল্য না পেলেও রাসেলের আন্তর্জাতিক পরিসংখ্যান যথেষ্ট সমৃদ্ধ। ৮৬টি টি-টোয়েন্টি ম্যাচে ১১২২ রান ও ৬১টি উইকেট তাঁর দখলে। শেষ ম্যাচে ১ ওভারে ১৬ রান দিলেও উইকেট পাননি। রাসেল ব্যাট করতে নামার আগে দুই দলের খেলোয়াড়রা তাঁকে ‘গার্ড অফ অনার’ দেন। গোটা স্টেডিয়াম উঠে দাঁড়িয়ে হাততালি দেয় প্রিয় তারকাকে। রাসেল হাসিমুখে সেই সম্মান গ্রহণ করেন। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ তাঁকে স্মারক উপহার দেয়। ম্যাচের বিরতিতে আবেগঘন রাসেল বলেন, ‘ শেষ বার ব্যাট করতে নামার সময় মনের ভিতর অনেক কিছু চলছিল। আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। তবু নিজের কাজটা করতে চেয়েছি। এখনও ছয় মারার মজা একই রকম (Andre Russell)।‘ 

Bangla Jago fb page: https://www.facebook.com/share/1HiWhGmAnH/

ছোটবেলার স্বপ্নপূরণের কথাও ভাগ করে নেন তিনি। বলেন, ‘ ছোটবেলায় সব সময় ভাবতাম কবে সাবাইনা পার্কে খেলব। আজ সেই স্বপ্ন পূরণ হল। দর্শকদের ধন্যবাদ যারা আমার পাশে ছিলেন। এই মাঠে আরও ম্যাচ আয়োজন হওয়া উচিত।‘ তবে নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচে জয়ের স্বাদ পাননি রাসেল। অস্ট্রেলিয়ার জয়ের নায়ক ইংলিস (অপরাজিত ৭৮ রান) ও ক্যামেরন গ্রিন (অপরাজিত ৫৬ রান)। তারা দু’জনই শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলকে ৮ উইকেটে জয় এনে দেন। আন্তর্জাতিক মঞ্চে রাসেলের ব্যাট আর দেখা যাবে না, তবে স্মৃতি হয়ে রইল তাঁর বিদায়ী এই ইনিংস (Andre Russell)।