ad
ad

Breaking News

Al Nassr

রোনাল্ডো-ফেলিক্সের জোড়া গোলে জয় আল নাসেরের, জয় দিয়েই দ্বিতীয় ইনিংস শুরু মরিনহোর

৩০ মিনিটে কিংস্লে কোমানের গোলে ব্যবধান বাড়ায় আল নাসের।

al-nassr-dominates-al-riyadh-mourinho-benfica-return

চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk: সৌদি প্রো লিগে শনিবার বড় জয় পেল আল নাসের।(Al Nassr) আল-আলোয়াল পার্কে অনুষ্ঠিত ম্যাচে ৫-১ গোলের ব্যবধানে আল রিয়াদকে পরাজিত করলেন রোনাল্ডো-ফেলিক্সরা। এই ম্যাচে প্রতিপক্ষ দল কোনওভাবেই দাপট দেখাতে পারেনি ধারে-ভারে এগিয়ে থাকা আল নাসেরের বিরুদ্ধে।

আরও পড়ুনঃ দুর্গাপুজোর সঙ্গে মহালয়ার নেই কোনও সম্পর্ক! ‘শুভ মহালয়া’ বলাটা কতটা যুক্তিযুক্ত?

আল নাসের (Al Nassr) ম্যাচের তাদের প্রথম গোলের দেখা পায় ৬ মিনিটের মাথায়। তাদের হয়ে স্কোরশিটে নাম তোলেন জোয়াও ফেলিক্স। তবে দ্বিতীয় গোল পেতে বেশ কিছুটা সময় অপেক্ষা করেই থাকতে হয় রোনাল্ডোদের। ৩০ মিনিটে কিংস্লে কোমানের গোলে ব্যবধান বাড়ায় আল নাসের। এই গোলের মিনিট তিনেক বাদেই আবারও ব্যবধান বাড়িয়ে নিজের শনিবারের ম্যাচে প্রথম গোলের খাতা খোলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিরতির আগেই ৩ গোলে এগিয়ে যায় আল নাসের।

লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial

এরপর ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেই ফের আল নাসেরকে এগিয়ে দেন ফেলিক্স। এই গোলের মিনিট দুয়েক বাদেই ব্যবধান কমায় আল রিয়াদ। আল নাসেরের (Al Nassr) হয়ে ৭৬ মিনিটে নিজের দ্বিতী গোলটি করে প্রতিপক্ষের কফিনে শেষ পেরেঁকটি পুঁতে দেন সেই রোনাল্ডো। এই ম্যাচ জেতার সঙ্গে সঙ্গে পর পর তিনটি ম্যাচে জয় পেয়ে এখনও অবধি সৌদি প্রো লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে রইল আল নাসের।

অপর দিকে দীর্ঘ ২৫ বছর পর আবার বেনফিকার কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন হোসে মরিনহো। এবার তাঁর দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালই হল। শনিবার পর্তুগিজ লিগের ম্যাচে তাঁর দল বেনফিকা ৩-০ গোলের ব্যবধানে পরাজিত করল এভিএস-কে।