চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স
Bangla Jago Desk: শুক্রবার কুয়ালালমপুরে ঘোষিত হল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ বিন্যাস। এবারে ভারত থেকে মোট দুটি দল এই টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করেছে। তাদের মধ্যে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট ও এফসি গোয়া।(AFC Champions League 2)
[আরও পড়ুনঃ নবান্ন অভিযানে পুলিশকে মারার অভিযোগে গ্রেফতার আরও এক, ধৃত বেড়ে তিন]
গ্রুপ সি-তে মোহনবাগানের বাদে বাকি দলগুলি হল ইরানের সেপাহান এফসি, জর্ডনের আল হুসেইন এবং তুর্কমেনিস্তানের আহাল এফসি। অপর দিকে গ্রুপ ডি-তে এফসি গোয়া ছাড়া রয়েছে পর্তুগিজ সুপারস্টার আল নাসের, ইরাকের আল জাওরা এবং তাজিকিস্তানের এফসি ইস্তিকলোল।(AFC Champions League 2)
এই পর্বে পূর্ব ও পশ্চিমের মোট ১৬টি করে ৩২টি দলকে আটটি গ্রুপে ভাগ করা হয়েছে। এবং প্রতিটি গ্রুপ থেকে শীর্ষে থাকা দুটি দল মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। প্রসঙ্গত, মোহনবাগান সুপার জায়ান্ট এশিয়ার অন্যতম সেরা এই টুর্নামেন্টে আটবার অংশগ্রহণ করছে। অপর দিকে এফসি গোয়া দ্বিতীয়বারের জন্য খেলার ছাড়পত্র পেয়েছে।(AFC Champions League 2)
লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial
এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-২র খেলাগুলি শুরু হবে আগামী সেপ্টেম্বর মাসের ১৬ তারিখ থেকে। চলবে ডিসেম্বরের ২৪ তারিখ পর্যন্ত। এবং শেষ ষোলর ম্যাচগুলি হবে ২০২৬ সালের ১০ থেকে ১৯ ফেব্রুয়ারি। এবং কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ৩-১২ মার্চ এবং ৭- ১৫ এপ্রিলের মধ্যে। ফাইনাল ম্যাচ হবে ১৬ মে।
এদিকে এই সূচি ঘোষণা হওয়ার পর থেকেই ভারতীয় ফুটবল মহলে জল্পনা শুরু হয়েছে তাহলে কি এবার আল নাসেরের হয়ে ভারতে আসতে চলেছেন পর্তুগিজ তারকা। কেননা এএফসি লিগ ২-র নিয়ম অনুয়াযী প্রতিটা দলকেই হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে ম্যাচ খেলতে হবে। তবে এখন অবধি সূত্র মারফত খবর, সিআর সেভেনের ভারত সফরে এসে মানালো মার্কওয়েজের দলের বিপক্ষে খেলা নিশ্চিত নয়। কেননা, চুক্তি অনুযায়ী আল নাসের কর্তৃপক্ষ রোনাল্ডোকে এই টুর্নামেন্টে খেলার জন্য চাপ দিতে পারবেন না। সমস্তটাই নির্ভর করবে তাঁর নিজস্ব ইচ্ছার ওপর।(AFC Champions League 2)