ad
ad

Breaking News

RCB

কোহলিদের আরসিবির নতুন মালিক কি আদার পুনাওয়ালা? আইপিএল দল কেনার ইঙ্গিত সেরাম কর্তার

১৮ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২৫ সালে প্রথম বার আইপিএল চ্যাম্পিয়ন হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

adar-poonawalla-rcb-ownership-bid

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) কি এ বার নতুন মালিকের হাতে যেতে চলেছে? সেই জল্পনাকে আরও উসকে দিলেন সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সিইও আদার পুনাওয়ালা। নিজেই জানিয়েছেন, আরসিবি কেনার জন্য তিনি দরপত্র জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।এক্স হ্যান্ডেলে  পোস্ট করে পুনাওয়ালা লেখেন, আইপিএলের অন্যতম সেরা দল আরসিবির জন্য আগামী কয়েক মাসের মধ্যে একটি শক্তিশালী বিড জমা দেব। এর আগেও, গত বছরের অক্টোবরে তিনি ইঙ্গিত দিয়েছিলেন— সঠিক দাম পেলে আরসিবি একটি দুর্দান্ত দল।৪৫ বছর বয়সি আদার পুনাওয়ালা বিশ্বের বৃহত্তম টিকা প্রস্তুতকারী সংস্থা সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার প্রধান। পাশাপাশি তিনি পুনাওয়ালা ফিনকর্পের চেয়ারম্যানও। কোভিড অতিমারির সময়ে ‘কোভিশিল্ড’ টিকা তৈরির জন্য তিনি দেশ-বিদেশের শিরোনামে উঠে এসেছিলেন, যদিও সেই টিকা ঘিরে বিতর্কও কম হয়নি।

১৮ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২৫ সালে প্রথম বার আইপিএল চ্যাম্পিয়ন হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু সেই সাফল্যের কয়েক মাসের মধ্যেই দল বিক্রির জল্পনা শুরু হয়। যদিও এখনও পর্যন্ত সরকারি ভাবে কিছু ঘোষণা হয়নি, তবে জানা গিয়েছে—বর্তমান মালিক ইউনাইটেড স্পিরিটস লিমিটেড দ্রুত দল বিক্রি করতে চায়। ইউনাইটেড স্পিরিটস ব্রিটিশ পানীয় প্রস্তুতকারী সংস্থা দিয়াজিয়োর অংশ। সূত্রের খবর, আরসিবির বাজারমূল্য ধরা হয়েছে প্রায় ১৭,৭৬২ কোটি টাকা। এই দামে দল বিক্রি হলে, বিশ্বের অন্যতম মূল্যবান ক্রীড়া ফ্র্যাঞ্চাইজির তালিকায় উঠে আসবে আরসিবি।গত বছর আইপিএল জয়ের পর বেঙ্গালুরুতে উদ্‌যাপন চলাকালীন পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হয়। সেই ঘটনার দায় নিতে হয় ইউনাইটেড স্পিরিটসকেই। ক্ষতিপূরণ ও তীব্র সমালোচনার মুখে পড়ে সংস্থাটি। এই পরিস্থিতিতেই দিয়াজিয়ো আরসিবি ধরে রাখতে আগ্রহী নয় বলেই মনে করা হচ্ছে। সব ঠিকঠাক চললে, চলতি বছরের ৩১ মার্চের মধ্যেই মালিকানা বদল হতে পারে। 

২০২৪ সালের হিসাব অনুযায়ী আদার পুনাওয়ালার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১৩ লক্ষ ৬০ হাজার কোটি টাকা। ফলে ১৭ হাজার কোটির কাছাকাছি অর্থ খরচ করে আইপিএল দল কেনা তাঁর পক্ষে কোনও বড় বাধা নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।২০০৮ সালে আইপিএল শুরু হওয়ার সময় প্রায় ১১ কোটি ১৬ লক্ষ ডলারে (প্রায় ১,০২৪ কোটি টাকা) আরসিবি কেনা হয়েছিল—যা তখন ছিল দ্বিতীয় সর্বোচ্চ দামি ফ্র্যাঞ্চাইজি। পুরুষ দলের সাফল্যের পাশাপাশি, ২০২৪ সালে আরসিবির মহিলা দল ডব্লিউপিএল চ্যাম্পিয়ন হয়। চলতি মরসুমে এখনও পর্যন্ত পাঁচটি ম্যাচের সবক’টিতে জিতে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে তারা।