ad
ad

Breaking News

Abhishek Sharma

অভিষেকের দুরন্ত শতরানে মুস্তাক আলিতে পা পিছলে গেল বাংলার

তাঁর ইনিংসে ছিল ৫২টা চার এবং ১৬টি ছক্কা। পাশাপাশি তাঁকে যোগ্য সঙ্গত করেন আর এক ব্যাটার প্রভুসিমরন সিং। তাঁর সংগ্রহ ৩৫ বলে ৭০ রান।

Abhishek Sharma Smashes 148 Off 52 Balls

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: ব্যাট হাতে ক্রিকেটের ২২ গজে রবিবার দেখা গেল অভিষেক ঝড়। এইরকম ব্যাটিং সচারাচর দেখতে পাওয়াও নিতান্তই ভাগ্যের ব্যাপার। তেলেঙ্গানার জিমখানা গ্রাউন্ডে রবিবার সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মাত্র ৫২ বল খেলে ১৪৮ রানের দুরন্ত ইনিংস উপহার দিলেন পঞ্জাব ব্যাটার অভিষেক শর্মা। তাঁর ইনিংসে ছিল ৫২টা চার এবং ১৬টি ছক্কা। পাশাপাশি তাঁকে যোগ্য সঙ্গত করেন আর এক ব্যাটার প্রভুসিমরন সিং। তাঁর সংগ্রহ ৩৫ বলে ৭০ রান (Abhishek Sharma)।

ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে পঞ্জাবের সংগ্রহ পাঁচ উইকেটের বিনিময়ে ৩১০ রান। জবাবে ব্যাট করতে নেমে বাংলার সংগ্রহ ৯ উইকেটের বিনিময়ে ১৯৮ রান। অভিষেকের বাংলার হয়েও ব্যাট হাতে শতরান করেন দলনায়ক অভিমুন্যু ঈশ্বরণ। তাঁর সংগ্রহ ১৩০ রান। মাত্র ৬৬ বল খেলে এই রান সংগ্রহ করেন বাংলার অধিনায়ক। কিন্তু অভিমন্যুর শতরান বাংলাকে জয়ের মুখ দেখাতে পারল না। অভিমন্যু কিছুটা লড়াই করার চেষ্টা করেছিলেন আকাশদীপ। তাঁর সংগ্রহ ৩১ রান। আর বাকি ব্যাটাররা হলেন আয়ারাম ও গয়ারাম। ফলে যা হওয়ার তাই হল (Abhishek Sharma)।

প্রসঙ্গত, আগের দুটি ম্যাচে ব্যাট হাতে সেভাবে জ্বলে উঠতে পারেননি অভিষেক। সে কারণে রবিবারের বাংলা ম্যাচকেই বেছে নিয়েছিলেন যুবরাজের প্রিয় ছাত্রটি। এবং সেই কাজে তিনি সফলও হলেন। এদিকে বাংলার বোলারদের মধ্যে কেউই সেইভাবে দাগ কাটতে পারলেন না। শামি একটি উইকেট ঝুলিতে পুড়লেও শাহবাজকে সন্তুষ্ট থাকতে হল বিনা উইকেটই। আকাশদীপ পেলেন দুটি উইকেট। অপর দিকে পঞ্জাব বোলারদের মধ্যে একাই চারটি উইকেট ঝুলিতে পোড়েন হারপ্রীত ব্রার (Abhishek Sharma)।