ad
ad

Breaking News

টি-২০

বিদ্যুৎ বিল বকেয়া থাকায় রায়পুর স্টেডিয়ামের একাংশে অন্ধকারের সম্ভাবনা

Bangla Jago TV Desk : ভারত-অস্ট্রেলিয়ার চতুর্থ টি-২০ ম্যাচের আগেই রায়পুর স্টেডিয়ামের একাংশে বিদ্যুৎ নেই। স্টেডিয়ামের বিদ্যুৎ বিল বকেয়া থাকায় এই সমস্যা দেখা দিয়েছে। বকেয়া বিলের পরিমাণ প্রায় সাড়ে তিন কোটি টাকা।স্টেডিয়ামটি নির্মাণের পর এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব পিডব্লিউডি-র কাছে হস্তান্তর করা হয়। বাকি খরচের দায়িত্বে ক্রীড়া বিভাগের হাতে। বকেয়া বিল না মেটানোয় স্টেডিয়ামের একাংশ অন্ধকার […]

Bangla Jago TV Desk : ভারত-অস্ট্রেলিয়ার চতুর্থ টি-২০ ম্যাচের আগেই রায়পুর স্টেডিয়ামের একাংশে বিদ্যুৎ নেই। স্টেডিয়ামের বিদ্যুৎ বিল বকেয়া থাকায় এই সমস্যা দেখা দিয়েছে। বকেয়া বিলের পরিমাণ প্রায় সাড়ে তিন কোটি টাকা।স্টেডিয়ামটি নির্মাণের পর এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব পিডব্লিউডি-র কাছে হস্তান্তর করা হয়। বাকি খরচের দায়িত্বে ক্রীড়া বিভাগের হাতে। বকেয়া বিল না মেটানোয় স্টেডিয়ামের একাংশ অন্ধকার থাকার সম্ভাবনা রয়েছে।

ছত্তীসগড় ক্রিকেট অ্যাকাডেমির কর্তারা এখন মরিয়া হয়ে যোগাযোগ করছেন বিদ্যুৎ বিভাগের সঙ্গে। পাঁচ বছর আগে থেকেই এ বিষয়ে কড়া বার্তা জারি করেছিল ছত্তীসগড় বিদ্যুৎ বিভাগের তরফ থেকে। সেই সময় থেকেই স্টেডিয়ামের একাংশে বিদ্যুৎ নেই। এখনো বিল মেটাতে পারেনি ছত্তীসগড় ক্রিকেট অ্যাসোসিয়েশন। ম্যাচের আগে দর্শকদের মধ্যে তীব্র হট্টগোল শুরু হয়। দর্শকদের মধ্যে প্রশ্ন ওঠে যে এই লাইটের চাহিদা কি মেটাতে পারবে দর্শকদের মোবাইলের আলো!

কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, বিদ্যুতের বিল কত বাকি রয়েছে তা বলা সম্ভব নয়। তবে অতীতের ম্যাচের কথা তুলে ধরে বলা হয়েছে, যে সব আন্তর্জাতিক ম্যাচ আয়োজিত হয়েছে, তার জন্য জেনারেটর ব্যবহার করা হয়েছে। তার অন্যথা এবারও হবে না। তবে দর্শকরা উদ্বিগ্ন। তারা আশা করছেন, কর্তৃপক্ষ বিদ্যুৎ বিল পরিশোধ করে স্টেডিয়ামের সব লাইট চালু করবেন।

 

FREE ACCESS