ad
ad

Breaking News

স্টোকস চেন্নাই থেকে সরে গেছেন

বেন স্টোকস চেন্নাই থেকে সরে গেছেন,২০২৪ এর আইপিএলের আগে বিরাট ক্ষতি

Bangla Jago Desk : বিশ্বকাপের মহারণ শেষ হতেই এবার যেন দামামা বেজে গিয়েছে আইপিএলের । এই প্রজন্মের সেরা অল রাউন্ডার বেন স্টোকস আইপিএল থেকে সরে গেছেন । যদিও প্রথমেই তিনি জানিয়েছিলেন বিশ্বকাপের পর তিনি সাময়িক অব্যাহতি চান। কারণ চোট রয়েছে তার । অস্ত্রোপচার প্রয়োজন । সেই অস্ত্রোপচার করালেন তিনি । অস্ত্রোপচারের পর সোশ্যাল সাইটে এক […]

Bangla Jago Desk : বিশ্বকাপের মহারণ শেষ হতেই এবার যেন দামামা বেজে গিয়েছে আইপিএলের । এই প্রজন্মের সেরা অল রাউন্ডার বেন স্টোকস আইপিএল থেকে সরে গেছেন । যদিও প্রথমেই তিনি জানিয়েছিলেন বিশ্বকাপের পর তিনি সাময়িক অব্যাহতি চান। কারণ চোট রয়েছে তার । অস্ত্রোপচার প্রয়োজন । সেই অস্ত্রোপচার করালেন তিনি । অস্ত্রোপচারের পর সোশ্যাল সাইটে এক ছবি পোষ্ট করেছেন । সেখানে ক্রাচের উপর ভর দিয়ে দাঁড়িয়ে আছেন । গত বছর নিলামের সময় রেকর্ড পরিমাণ টাকা খরচ করে নিজেদের দলে নিয়েছিল সিএসকে ।

হাঁটুর চোটে কাবু এই খেলোয়াড় এবার চোটের চিকিৎসা করানোর জন্য ২০২৪ এ আর খেলেননি আইপিএল । সদ্য সমাপ্ত বিশ্বকাপেও ইংল্যান্ডের হয়ে তিনি খেলেছেন । অস্ত্রোপচারের পর কতদিনে তিনি মাঠে ফিতে পারবেন সেটা এখনও নিশ্চিত নয়। এর আগে ২০২৩ আইপিএলে সুপার কিংসের অংশ হয়েছিলেন। অবসর থেকে ফিরে তিনি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ এ অংশগ্রহণ করেছিলেন। বাঁ হাঁটুতে সমস্যা থাকায় বিশ্বকাপে শুধু ব্যাটসম্যান হিসেবে খেলেছেন স্টোকস। ৬ ম্যাচে দুটি অর্ধশতক ও একটি শতকে করেছেন ৩০৪ রান। স্টোকসের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে চেন্নাই সুপার কিংস।

সিএসকে তার দল ছেড়ে চলে যাওয়ার  আগে  সমর্থন করে সিএসকে বলেছিল , ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক এবং অলরাউন্ডার বেন স্টোকস তাঁর কাজের চাপ এবং ফিটনেস পরিচালনা করার জন্য আইপিএল ২০২৪-এর জন্য নিজেকে উপলব্ধ না করার সিদ্ধান্ত নিয়েছেন। বেন ১৮ মাস  ধরে হাঁটুর সমস্যায় ভুগছেন । অস্ত্রোপচারের জন্য লন্ডনের ক্রমওয়েল হাসপাতালে  গিয়েছিলেন তিনি। আসলে যে   ছবি শেয়ার করেছেন স্টোকস সেখানে দেখা যাচ্ছে স্টোকস ক্রাচের ভর দিয়ে দাঁড়িয়ে আছেন।  ক্রাচ হাতে নিজের যে ছবি  স্টোকস এক্সে পোষ্ট করেছেন , সেখানে  লিখেছেন , অস্ত্রোপচার সফল। এবার রিহ্যাব শুরু হবে।