ad
ad

Breaking News

chess

দুর্গাপুরে অনুষ্ঠিত হল জাতীয় মহিলা দাবাব প্রতিযোগিতা

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী মলয় ঘটক বলেন, মেয়েরা আজ সব ক্ষেত্রেই এগিয়ে যাচ্ছে।

51st-national-womens-chess-championship-concludes-in-durgapur

চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk: দুর্গাপুরের সিধু কানু ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হল ৫১তম জাতীয় মহিলা দাবা প্রতিযোগিতা। টানা দশ দিন ধরে চলা এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শনিবার সম্পন্ন হয়। দেশের বিভিন্ন রাজ্য থেকে আগত প্রতিযোগীদের অংশগ্রহণে জমজমাট হয়ে ওঠে দাবার মঞ্চ।চূড়ান্ত পর্যায়ের খেলায় প্রথম স্থান অধিকার করেন তামিলনাড়ুর নন্দিধা পি. ভি। তাঁকে ট্রফির সঙ্গে পুরস্কার হিসেবে ৭ লক্ষ ৫০ হাজার টাকা প্রদান করা হয়। দ্বিতীয় হন গোমেস মেরি এন, যিনি পান ট্রফি ও ৫ লক্ষ ৫০ হাজার টাকা। তৃতীয় স্থান অধিকার করেন ত্রিপুরার আরশিয়া দাস। তাঁকে দেওয়া হয় ট্রফি ও ৪ লক্ষ ৫০ হাজার টাকা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক, আসানসোল–দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, উদ্যোক্তা সুব্রত চট্টোপাধ্যায়-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী মলয় ঘটক বলেন, মেয়েরা আজ সব ক্ষেত্রেই এগিয়ে যাচ্ছে। দুর্গাপুরে জাতীয় স্তরের মহিলা দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়া আমাদের জন্য গর্বের বিষয়।