ad
ad

Breaking News

আইপিএল

২০২৪ আইপিএল নিলাম দুবাইয়ে, বিলম্বিত হতে পারে সূচি

Bangla Jago TV Desk : ২০২৪ আইপিএল নিলামের আসর এবার বসবে দেশের বাইরে। ভারতে লোকসভা নির্বাচনের কারণে এবার আইপিএলের সূচি প্রকাশে বিলম্ব হতে পারে। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরেই আইপিএলের সূচি ঘোষিত হবে। বিশ্বকাপের পর থেকেই আইপিএল নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়েছে। তবে এবার আইপিএলে মোটা অংকের বিনিয়োগ করতে চায় সৌদি আরব। সৌদির ক্রাউন প্রিন্স ৫০০ কোটি […]

Bangla Jago TV Desk : ২০২৪ আইপিএল নিলামের আসর এবার বসবে দেশের বাইরে। ভারতে লোকসভা নির্বাচনের কারণে এবার আইপিএলের সূচি প্রকাশে বিলম্ব হতে পারে। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরেই আইপিএলের সূচি ঘোষিত হবে। বিশ্বকাপের পর থেকেই আইপিএল নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়েছে। তবে এবার আইপিএলে মোটা অংকের বিনিয়োগ করতে চায় সৌদি আরব। সৌদির ক্রাউন প্রিন্স ৫০০ কোটি ডলার বিনিয়োগের আগ্রহ দেখিয়েছেন আইপিএলে।

সেই কোম্পানিতে ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে সৌদি আরব এবং ইংলিশ প্রিমিয়ার লীগ বা ইউরোপীয় চ্যাম্পিয়ন্স লিগের মতো অন্যান্য দেশে সম্প্রসারণে সহায়তা করবে আইপিএলকে। এই বিনিয়োগের কারণে এবার আইপিএল টাই হতে পারে দেশের বাইরে। দুবাইয়ে এবার আইপিএলের নিলামের হওয়ার সম্ভাবনা রয়েছে। BCCI ডিসেম্বরের মধ্যেই তা আয়োজন করতে পারে।

আইপিএল ২০২৪ মার্চের তৃতীয় সপ্তাহ থেকে মে মাসের তৃতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। এখন অপেক্ষা নির্বাচনের দিনক্ষণের। সেই দিনক্ষণ ঘোষিত হলেই আইপিএলের সূচি ঘোষিত হবে। ২০০৮ সালে শুরু হয়েছিল আইপিএল। তার পর থেকে দিনে দিনে বেড়েছে এই ক্রিকেট লিগের জনপ্রিয়তা। এবার আইপিএলের সূচি প্রকাশে বিলম্ব হলেও, নিলামের আসর দুবাইয়ে বসলে ক্রিকেটপ্রেমীদের জন্য তা নতুন এক অভিজ্ঞতা হবে।

 

FREE ACCESS