চিত্র- সংগৃহীত
Bangla Jago Desk: বিশ্বব্রহ্মাণ্ড চিরদিনই আমাদের অবাক করে। সৌরমণ্ডলে ২টি বৃহত্তম গ্রহ শনি ও বৃহস্পতির নতুন আরও চাঁদ বা উপগ্রহর খোঁজ পেয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের মাইনর প্ল্যানেট সেন্টারের জ্যোতির্বিজ্ঞানীরা । এনিয়ে এই ২টি বড়ো গ্রহর উপগ্রহর সংখ্যা বেড়ে হল ৪৪২। চাঁদ বা উপগ্রহর সংখ্যার নিরিখে সৌরমণ্ডলের রাজা হল শনি। শনির চারপাশে ঘুরপাক খাচ্ছে মোট ২৮৫টি উপগ্রহ। নতুন উপগ্রহর খোঁজ পাওয়ার পর নয়া মাইলফলক স্পর্শ করেছে বৃহস্পতি। প্রথম বার বৃহস্পতির চাঁদের সংখ্যা বেড়ে হয়েছে ১০১।
তবে এতগুলো চাঁদ থাকলেও শনি ও বৃহস্পতির বড়ো আকারের চাঁদেরই নাম রয়েছে। শনির ২৮৫টি উপগ্রহর মধ্যে ৬৪টির নাম রয়েছে। সবচেয়ে বড়ো চাঁদের নাম হল টাইটান। বৃহস্পতির সবচেয়ে বড়ো চাঁদের নাম হল Ganymede। International Astronomical Union’s Committee for Planetary System Nomenclature এসব নামকরণ করে। বিজ্ঞানীরা দেখতে পেয়েছেন শনির চারপাশে ঘুরপাক খাচ্ছে ১১টি নতুন চাঁদ। পাশাপাশি, বৃহস্পতির চারপাশে ঘুরপাক খাচ্ছে ৪টি নতুন চাঁদ। গত ১৬ মার্চ মাইনর প্ল্যানেট সেন্টারের জ্যোতির্বিজ্ঞানীরা শনি ও বৃহস্পতির নতুন চাঁদের খোঁজ পাওয়ার কথা ঘোষণা করেন।
অত্যাধুনিক প্রযুক্তির টেলিস্কোপ ও অবজারভেশন টেকনিকের সাহায্যে শনি ও বৃহস্পতির নতুন চাঁদের খোঁজ মিলেছে। বৃহস্পতির নতুন ৪টি চাঁদের খোঁজ পেয়েছেন আমেরিকার মাইনর প্ল্যানেট সেন্টারের জ্যোতির্বিজ্ঞানী স্কট শেফার্ড ও ডেভিড থলেনের নেতৃত্বে একদল বিজ্ঞানী। শনির চারপাশে ঘুরপাক খাওয়া নয়া ১১টি চাঁদের খোঁজ পেয়েছেন মাইনর প্ল্যানেট সেন্টারের জ্যোতির্বিজ্ঞানী এডওয়ার্ড অ্যাশটনের নেতৃত্বে একদল বিজ্ঞানী।