ad
ad

Breaking News

Dras

বিশ্বের দ্বিতীয় শীতলতম বাসযোগ্য জায়গা ভারতেই! জানেন কোথায় আছে?

০১
Dras: World’s Second Coldest Inhabited Place in India

১) উত্তুরে হাওয়া ধীরে ধীরে জানান দিচ্ছে শীতের আগমন বার্তা। শীত উপভোগ করতে অনেকেই পাহাড়ি জায়গায় বেড়াতে যান। জানেন কি বিশ্বের দ্বিতীয় শীতলতম বাসযোগ্য জায়গা রয়েছে ভারতেই। জায়গাটি হল লাদাখের দ্রাস।

০২
Dras: World’s Second Coldest Inhabited Place in India

২) ১৯৯৯ সালে কার্গিলে ভারত-পাক যুদ্ধর সময় বারবার খবরের শিরোনামে উঠে এসেছে দ্রাসের নাম।

ad
০৩
Dras: World’s Second Coldest Inhabited Place in India

৩) লাদাখের কার্গিল জেলার প্রত্যন্ত গ্রাম দ্রাসে শীতে জাঁকিয়ে ঠান্ডা পড়ে। তখন বরফে ঢাকা দ্রাসে সর্বনিম্ন তাপমাত্রার পারদ নেমে যায় হিমাঙ্কের ৪০ ডিগ্রি সেলসিয়াস নীচে।

০৪
Dras: World’s Second Coldest Inhabited Place in India

৪) শ্রীনগর- লেহ জাতীয় সড়কের ওপর সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৩০০ মিটার উঁচুতে কার্গিল থেকে ৬০ কিমি দূরে অবস্থিত দ্রাস। দ্রাসকে বলা হয় লাদাখের প্রবেশপথ। কাশ্মীর ও লাদাখের মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগকারী পয়েন্ট হল দ্রাস। ভৌগোলিক অবস্থানের নিরিখে গুরুত্বপূর্ণ দ্রাসের চারপাশে রয়েছে একাধিক বরফে ঢাকা সুউচ্চ পর্বতশৃঙ্গ।

০৫
Dras: World’s Second Coldest Inhabited Place in India

৫) শীতের আগে শরৎ শেষে বরফ পড়তে শুরু করে দ্রাসে। ২০ শতকের শেষে একবার দ্রাসে সর্বনিম্ন তাপমাত্রার পারদ নেমে গিয়েছিল হিমাঙ্কের ৬০ ডিগ্রি সেলসিয়াস নীচে।

০৬
Dras: World’s Second Coldest Inhabited Place in India

৬) সাইবেরিয়ার ওইম্যায়াকনকে বলা হয় বিশ্বের সবচেয়ে শীতলতম বাসযোগ্য জায়গা। এরপরই রয়েছে দ্রাস।

০৭
Dras: World’s Second Coldest Inhabited Place in India

৭) অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত শীতকালের মেয়াদ। ভারী তুষারপাত হয়।

০৮
Dras: World’s Second Coldest Inhabited Place in India

৮) প্রবল ঠান্ডা, খারাপ আবহাওয়ার মধ্যেও দ্রাসে বাস করেন দার্দিক জনগোষ্ঠীর মানুষ। অত্যন্ত কষ্টসহিষ্ণু হন তাঁরা।

০৯
Dras: World’s Second Coldest Inhabited Place in India

৯) বাড়িগুলো মোটা পাথরের তৈরি। ঘর গরম করতে কাঠের উনুন ব্যবহার করা হয়। বার্লি, আলু, সবজির চাষ হয়।