ad
ad

Breaking News

YouTube

ভুয়ো ভিডিও আপলোড হওয়া আটকাতে নয়া টুল লঞ্চ Youtube-এর

ডিপফেকের বাড়বাড়ন্ত ঠেকাতে নতুন টুল লঞ্চ করল Youtube ৷

youtube-launches-ai-deepfake-detection-tool-content-id

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: সোশ্যাল মিডিয়ায় এখন ডিপফেক ভিডিও ছেয়ে গেছে ৷ সেলিব্রিটি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাংবাদিকদের ছবি নকল করে তাতে অডিও ব্যবহার করে ভুয়ো তথ্য ছড়িয়ে দিচ্ছে একদল অসাধু কনটেন্ট ক্রিয়েটর ৷ এর ফলে সেই সব সেলিব্রিটি ও নামী ব্যক্তিত্বদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে ৷ এই ধরনের ডিপফেক ভিডিও ঠেকাতে নয়া পদক্ষেপ করল Youtube। ডিপফেকের বাড়বাড়ন্ত ঠেকাতে নতুন টুল লঞ্চ করল Youtube ৷ তবে এখনই সবাই এই টুলের সুবিধা পাবেন না ৷ প্রাথমিকভাবে সেলিব্রিটি, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সাংবাদিকরা ব্যবহার করতে পারবেন নয়া ফিচারটি।এই ফিচারটির নাম দেওয়া হয়েছে AI Deepfake Detection tool ৷ এটি Content ID system প্রযুক্তির মাধ্যমে কাজ করবে ৷ মুখের মিল খুঁজবে Youtube এর এই বিশেষ AI প্রযুক্তি ৷ এবং যে রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক বা সরকারি আধিকারিকের ব্যক্তির মুখের সঙ্গে মিল পাওয়া যাবে তাঁকে জানানো হবে। তারপর সেই ব্যক্তি ওই কন্টেন্ট সম্পর্কে কোনও অভিযোগ করলে তা খতিয়ে দেখবে Youtube এবং প্রয়োজনে অভিযোগ পেলে সেই কন্টেন্ট সরিয়ে দেওয়া হবে ৷

কীভাবে ব্যবহার করবেন নতুন ফিচার?

১) প্রথমে Youtube Studio-তে গিয়ে Content Detection Tool অপশনে নিজের মুখের ছবি ও একটি সরকারি পরিচয়পত্র আপলোড করতে হবে ৷

২) সেটআপ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর Youtube এর তরফে তা ভেরিফাই করা হবে ৷

৩) ভেরিফিকেশন সম্পন্ন হলে, ওই মুখের আদলে কোনও AI দ্বারা তৈরি ভিডিও রয়েছে কিনা খুঁজবে Youtube এর AI ৷

৪) যদি কোনও ভিডিওর খোঁজ পাওয়া যায় তাহলে সেই ভিডিও Youtube Studio-র নির্দিষ্ট একটি ট্যাবে দেখা যাবে।

৫) এরপর ওই ব্যবহারকারী ভিডিও রিভিউ করবেন ৷

৬) সেই ব্যবহারকারী যদি ভাবেন কোনও ভিডিও-তে তাঁর মুখ ব্যবহার করে ডিপফেক তৈরি করা হয়েছে তাহলে তার রিভিউ সাবমিট করতে হবে ৷

৭) Youtube ওই কন্টেন্টের রিভিউ করবে ৷ এবং নীতিগতভাবে সবদিক খতিয়ে দেখে প্রয়জনে ওই ভিডিও ডিলিট করবে ৷