ad
ad

Breaking News

Workplace Romance

কর্মক্ষেত্রে রোমান্স: আমেরিকা-ইংল্যান্ডকে ছাপিয়ে দ্বীতিয় স্থানে ভারত! শীর্ষে কোন দেশ?

সমীক্ষার ফল বলছে, নানা সংস্থা কর্মক্ষেত্রে আচরণবিধি আরও কঠোর করলেও ভারতে অফিস রোমান্স খুবই সাধারণ ঘটনা।

Workplace Romance Survey: India Ranks Second Globally

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: বিশ্বের বিভিন্ন দেশে কর্মস্থলের সম্পর্ক নতুন নয়, তবে ভারতে তা আরও বেশি প্রচলিত। এমনটাই বলছে সাম্প্রতিক এক আন্তর্জাতিক সমীক্ষা। ইউগভের সহযোগিতায় ১১টি দেশে পরিচালিত ওই সমীক্ষায় অংশ নেন অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, জার্মানি, ভারত, ইটালি, মেক্সিকো, স্পেন, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের মোট ১৩,৫৮১ জন প্রাপ্তবয়স্ক (Workplace Romance)।

সমীক্ষার ফল বলছে, নানা সংস্থা কর্মক্ষেত্রে আচরণবিধি আরও কঠোর করলেও ভারতে অফিস রোমান্স খুবই সাধারণ ঘটনা। সাধারণ জনগোষ্ঠীর মধ্যে প্রতি ১০ জনে ৪ জন ভারতীয় জানিয়েছেন, তারা কখনও না কখনও সহকর্মীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বা বর্তমানে জড়িত আছেন।

বিশ্ব তালিকার শীর্ষে রয়েছে মেক্সিকো (৪৩ শতাংশ)। আর ঠিক তার পরেই ভারত, যেখানে এই হার ৪০ শতাংশ। তুলনামূলকভাবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডায় এই হার প্রায় ৩০ শতাংশের মতো।

সমীক্ষায় উঠে এসেছে লিঙ্গভিত্তিক ব্যবধানও—৫১ শতাংশ পুরুষ জানিয়েছেন কর্মক্ষেত্রে কারও সঙ্গে ডেট করার কথা, যেখানে নারীদের ক্ষেত্রে এই হার ৩৬ শতাংশ। নারীদের উদ্বেগ মূলত পেশাগত—২৯ শতাংশ নারী অফিস সম্পর্ককে ক্যারিয়ার ক্ষতির কারণ বলে মনে করেন। পুরুষদের মধ্যে ব্যক্তিগত ক্ষতির আশঙ্কাই বেশি (৩০ শতাংশ), যা নারীদের তুলনায় বেশি (Workplace Romance)।

বয়সভিত্তিক তথ্যেও স্পষ্ট পার্থক্য দেখা যায়। ১৮ থেকে ২৪ বছর বয়সী কর্মীদের মধ্যে ৩৪ শতাংশ মনে করেন, অফিসের সম্পর্ক ভবিষ্যৎ পেশাগত জীবনে প্রভাব ফেলতে পারে। তরুণ প্রজন্ম অপেক্ষাকৃত বেশি সতর্ক।

অফিস রোমান্সের শীর্ষ ৫ দেশ (সমীক্ষা অনুযায়ী):

১. মেক্সিকো
মেক্সিকো তালিকার শীর্ষে। ৪৩ শতাংশ অংশগ্রহণকারী জানিয়েছেন, তাঁরা কোনো সহকর্মীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। ২০২২ সালের এক রিপোর্টে দেখা গেছে, দীর্ঘ কর্মঘণ্টা ও রিমোট ওয়ার্কের কারণে ব্যক্তিগত–পেশাগত সীমারেখা ঝাপসা হওয়াই মূল কারণ (Workplace Romance)।

2. ভারত
ভারতে ৪০ শতাংশ কর্মী জানিয়েছেন অফিসে রোমান্টিক সম্পর্কের অভিজ্ঞতার কথা। কঠোর কর্মক্ষেত্র নীতি থাকা সত্ত্বেও অফিস রোমান্স খুব সাধারণ, প্রতি ১০ জনে ৪ জন এর অভিজ্ঞতা জানিয়েছেন (Workplace Romance)।

3. আমেরিকা
মোট অংশগ্রহণকারীদের প্রায় ৩০ শতাংশ কর্মক্ষেত্রে প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেছেন। যদিও সাংস্কৃতিকভাবে বিষয়টি গ্রহণযোগ্য, তবু কর্মদক্ষতা ও মনোবল ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মনে করেন অনেকেই। তাই সংস্থাগুলো পরিষ্কার HR নীতি চালু করছে।

4. ইংল্যন্ড
প্রায় এক-তৃতীয়াংশ কর্মী জানিয়েছেন অফিসে সম্পর্কের অভিজ্ঞতা। সাধারণত বিষয়টি সহনীয় হলেও গোপনীয়তা ও পক্ষপাতিত্ব নিয়ে উদ্বেগ থেকেই যায়। অনেক সংস্থাই তাই আনুষ্ঠানিক নীতি চালু করেছে।

5. কানাডা
কানাডায় প্রায় ৩০ শতাংশ কর্মী অফিস রোমান্সের অভিজ্ঞতা জানিয়েছেন। পেশাগত সহযোগিতা থেকে ব্যক্তিগত সম্পর্ক গড়ে ওঠা সাধারণ হলেও, অনেক সংস্থা স্বার্থ–সংঘাত বা উৎপাদনশীলতা হ্রাস রোধে বিভিন্ন সতর্কতা নিতেই আগ্রহী (Workplace Romance)।

প্রতিবেদনে উঠে এসেছে, কর্মক্ষেত্রে সম্পর্ক এখনও বিশ্বের বহু দেশে খুবই সাধারণ, তবে প্রজন্মগত ও সাংস্কৃতিক পার্থক্য এই প্রবণতাকে ভিন্নভাবে প্রভাবিত করছে।