চিত্র- AI
Bangla Jago Desk: ১) অচেনাকে জানার, অজানাকে চেনার নেশা বাড়িয়ে তোলে বেড়ানোর অভ্যাস। কোনো জায়গায় ঘুরতে গেলে আমাদের সবার প্রথম যে জিনিস মনে আসে তা হল সমস্ত মুহূর্তকে ফ্রেমবন্দি করে রেখে দেওয়া। পরবর্তী সময় আমরা সেই সব ছবি দেখে সুন্দর মুহূর্ত স্মৃতিরোমন্থন করি। কিন্তু এই বিশ্বে এমন অনেক বেড়ানোর জায়গা আছে যেখানে বেড়াতে গিয়ে ঘুরে দেখার সুযোগ মিললেও ছবি তোলা নিষিদ্ধ।
২) বিশ্বের সপ্তম আশ্চর্যর অন্যতম হল আগ্রার তাজমহল। প্রেমের সৌধ তাজমহল দেখতে প্রতি বছর কোটি কোটি দেশবিদেশের পর্যটক আসেন আগ্রায়। তাজমহলের অপরূপ শৈল্পিক কারুকাজে মুগ্ধ সবাই। কিন্তু তাজমহলের ভেতরে ঢুকলেও ছবি তোলা নিষিদ্ধ। তাজমহলের বাইরে থেকেই শুধু ছবি তোলা যায়।
৩) বিশ্বের সপ্তম আশ্চর্যর অন্যতম হল মিশরের ভ্যালি অফ কিংস। মিশরের সবচেয়ে আকর্ষণীয় এই জায়গায় দেশবিদেশের পর্যটকরা প্রাচীন মিশরের ফারাওদের সমাধিক্ষেত্র দেখতে আসেন। কিন্তু ঘুরে দেখা গেলেও এখানে ছবি তোলা নিষিদ্ধ।
৪) ছবি তোলা নিষিদ্ধ লন্ডনের জুয়েল হাউজ। ব্রিটেনের রাজপরিবারের বিশাল রত্ন ভাণ্ডারের চোখ বাঁধানো সৌন্দর্য দেখে অবাক হতে হয়। লন্ডনের টাওয়ার মিউজিয়ামের জুয়েল হাউজে বোমা নিরোধক কাচের বাক্সর মধ্যে রাখা আছে কোহিনূর হিরে। দেখা গেলেও ছবি তোলা নিষিদ্ধ।
৫) আমস্টারডামের অ্যান ফ্র্যাঙ্ক হাউজ ঘুরে দেখা গেলেও ছবি তোলা নিষিদ্ধ।
৬) মহারাষ্ট্রর অজন্তায় ২ হাজার বছর পুরোনো পাথর কেটে তৈরি বৌদ্ধ গুহার ভাস্কর্য দেখে মুগ্ধ পর্যটকরা। এখানে ছবি তোলা নিষিদ্ধ। ছবি তুললে জরিমানা দিতে হবে।
৭) অস্ট্রেলিয়ার উলুরু কাটা জুটা ন্যাশনাল পার্কে ছবি তোলা নিষিদ্ধ। ছবি তুললে জরিমানা দিতে হবে।
৮) সুন্দর শৈল্পিক কারুকাজে মুগ্ধ হতে হয় জাপানের রাজধানী টোকিওর মেইজি মন্দিরে। এই জাপানি মন্দিরের শান্ত নিরিবিলি পরিবেশ মুগ্ধ করবে। বিশেষ আচার মেনে এখানে জাপানি রীতিনীতি মেনে বিয়ে দেওয়া হয়। তবে ঘোরা গেলেও এখানে ছবি তোলা নিষিদ্ধ।
৯) ফ্রান্সের রাজধানী প্যারিসের আইকনিক ল্যান্ডমার্ক হল আইফেল টাওয়ার। রাতে আইফেল টাওয়ারের ছবি তোলা বাণিজ্যিক কারণে একেবারে নিষিদ্ধ।
১০) লন্ডনের ওয়েস্ট মিনিস্টার অ্যাবে গির্জা ধর্মীয় স্থান। এখানেই রয়েছে ব্রিটিশ রাজ পরিবারের সদস্যদের সমাধি। জায়গার পবিত্রতা রক্ষার জন্য ছবি তোলা নিষিদ্ধ।
১১) ভ্যাটিকান সিটির সিস্টিন চ্যাপেলে মাইকেলঅ্যাঞ্জেলোর আঁকা বিখ্যাত ফ্রেস্কো রয়েছে সিলিংয়ে। রেনেসাঁ আমলের ছবি রয়েছে এই চ্যাপেলে। ক্যামেরার ফ্ল্যাশে শিল্পকলা নষ্ট হবে বলে ছবি তোলা নিষিদ্ধ।