ad
ad

Breaking News

Prayagraj

১৪ মিনিটে উধাও ১৪ লাখের গয়না! যোগীরাজ্যের চুরির ভিডিয়ো ভাইরাল

মুহূর্তের মধ্যে সেটি পাশে থাকা অন্য এক মহিলার হাতে চালান করে দেওয়া হয়, যিনি নিজের ওড়নার আড়ালে গয়নাগুলো লুকিয়ে ফেলেন।

Prayagraj: Women Steal Jewellery Worth ₹14 Lakhs in 14 Minutes

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: মাত্র ১৪ মিনিটের ‘অপারেশন’। আর তাতেই একটি নামী জুয়েলারি শোরুম থেকে গায়েব হয়ে গেল প্রায় ১৪ লক্ষ টাকার সোনার গয়না। উত্তরপ্রদেশের প্রয়াগরাজের সিভিল লাইন্স এলাকায় একটি শোরুমে ক্রেতা সেজে আসা কয়েক জন মহিলার এমন দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। চুরির এই কায়দা দেখে কার্যত থমকে গিয়েছেন শোরুমের কর্মীরা (Prayagraj)।

ঘটনার বিবরণ পুলিশ ও শোরুম সূত্রে খবর, বুধবার দুপুরে কয়েকজন মহিলা ক্রেতা সেজে ওই নামী জুয়েলারি শোরুমে প্রবেশ করেন। বিক্রেতাদের নজর এড়াতে তাঁরা গয়না কেনার অভিনয় শুরু করেন। এক কর্মী যখন কাউন্টারের বাইরে এসে তাঁদের বিভিন্ন নকশা দেখাচ্ছিলেন, ঠিক সেই সুযোগেই ঘটে বিপত্তি। সিসিটিভি (CCTV) ফুটেজে দেখা গিয়েছে, এক মহিলা অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে কাঁচের ডিসপ্লে থেকে সোনার কানের দুল ঠাসা একটি প্যাড সরিয়ে নেন। মুহূর্তের মধ্যে সেটি পাশে থাকা অন্য এক মহিলার হাতে চালান করে দেওয়া হয়, যিনি নিজের ওড়নার আড়ালে গয়নাগুলো লুকিয়ে ফেলেন (Prayagraj)।

তদন্ত ও সিসিটিভি ফুটেজ অভিযুক্তরা চলে যাওয়ার বেশ কিছুক্ষণ পর স্টক মেলাতে গিয়ে বিষয়টি নজরে আসে কর্মীদের। তখনই কর্তৃপক্ষের মাথায় আকাশ ভেঙে পড়ে। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা যায়, মাত্র ১৪ মিনিটের মধ্যেই তারা কার্যসিদ্ধি করে বেরিয়ে গিয়েছে। শোরুম কর্তৃপক্ষের তরফে সিভিল লাইন্স থানায় চার অজ্ঞাতপরিচয় মহিলার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে (Prayagraj)।

পুলিশি তৎপরতা সিভিল লাইন্স থানার ইনচার্জ রাম আশ্রয় যাদব জানিয়েছেন, অভিযুক্তদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম গঠন করা হয়েছে। শোরুমের ভেতরের সিসিটিভি ফুটেজের পাশাপাশি রাস্তার অন্যান্য ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের প্রাথমিক অনুমান, এটি কোনো সংঘবদ্ধ নারী চোর চক্রের কাজ। এই ঘটনার পর নামী ব্র্যান্ডের শোরুমগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি উঠছে।