ad
ad

Breaking News

Oxford Word

Oxford Word: অক্সফোর্ডের বর্ষসেরা শব্দ ‘rage bait’ এর সঙ্গে রয়েছে সোশ্যাল মিডিয়ার গভীর সম্পর্ক, কী তা?

কমেন্টের পাশাপাশি লাইক ও শেয়ারও এভাবেই বাড়ানো হয়। এই সোশ্যাল মিডিয়া ট্রেন্ডকেই বলা হচ্ছে 'rage bait'। এটিই বছরের সেরা শব্দ বলে বিবেচিত হয়েছে

Oxford Word of the Year Rage Bait

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: সোশ্যাল মিডিয়া আজ জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। কয়েক দিন আগে কেমব্রিজ ডিকশনারির বছরের সেরা শব্দ ‘Parasocial’ বলে ঘোষিত হয়েছে। এবার অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের বছরের সেরা শব্দ ঘোষণা করা হল। অক্সফোর্ডের বছরের সেরা শব্দ বলে বিবেচিত হয়েছে ‘rage bait’। ২০২৫ সালের সেরা শব্দটির সঙ্গে সোশ্যাল মিডিয়ার এক গভীর সম্পর্ক রয়েছে। অক্সফোর্ডের তরফে বলা হয়েছে, আজকাল সোশ্যাল মিডিয়ায় কোনো নির্দিষ্ট ব্যক্তি বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সম্পর্কে জেনে-বুঝেই ইচ্ছাকৃত ভাবে নেতিবাচক বিদ্বেষমূলক কমেন্ট বা মন্তব্য করা হয়। এটি করা হয় সম্পূর্ণ ইচ্ছে করে যাতে নির্দিষ্ট সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের প্রতি ট্রাফিক অর্থাৎ মানুষের মনোযোগ বেশি থাকে আর আকর্ষণ বাড়ানো যায়। কমেন্টের পাশাপাশি লাইক ও শেয়ারও এভাবেই বাড়ানো হয়। এই সোশ্যাল মিডিয়া ট্রেন্ডকেই বলা হচ্ছে ‘rage bait’। এটিই বছরের সেরা শব্দ বলে বিবেচিত হয়েছে (Oxford Word)।

আরও পড়ুনঃ Pagliganj Primary School: স্কুল ড্রেস বিতর্কে উত্তাল বালুরঘাট! শিক্ষকের বিরুদ্ধে ‘নেশাগ্রস্ত অবস্থায় অভব্য আচরণ’-এর অভিযোগ

সোশ্যাল মিডিয়ায় ফিড স্ক্রল করে অনেক সময় বিরক্ত লাগে, রেগে যায় মানুষ। এই প্রবণতাকেই রেজ বেইট (Rage bait) বলে বর্ণনা করা হয়েছে। অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস জানিয়েছে, গত ১ বছরে রেজ বেইটের ব্যবহার বেড়েছে প্রায় ৩ গুণ। সেরা শব্দর তালিকায় rage bait এরপরই রয়েছে ‘Aura farming’ ও ‘biohack’ শব্দ ২টি। ২০০৪ সাল থেকে বছরের সেরা শব্দ ঘোষণা করে আসছে বিখ্যাত অক্সফোর্ড ইংলিশ ডিকশিনারির প্রকাশনা সংস্থা অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস। ২০০৫ সালে সেরা শব্দ বলে বিবেচিত হয় ‘podcast’। ২০১৫ সালে সেরা শব্দ বলে বিবেচিত হয় emoji। ২০২২ সালে সেরা শব্দ বলে বিবেচিত হয় goblin mode। ২০২৪ সালে বর্ষসেরা শব্দ হয় brain rot। অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের বিচারে যেমন Rage bait, বর্ষসেরা শব্দ বলে বিবেচিত হয়েছে তেমনই কয়েক দিন আগে কেমব্রিজ ডিকশনারিতে জায়গা করে নিয়েছে আনকোরা অপরিচিত নতুন শব্দ প্যারাসোশ্যাল। এই শব্দকে বছরের সেরা শব্দ বলে বর্ণনা করা হয়েছে কেমব্রিজ ডিকশনারিতে। প্যারাসোশ্যাল শব্দের আভিধানিক অর্থ হল ব্যক্তিগত যোগাযোগ বা সম্পর্ক না থাকা সত্ত্বেও যখন কেউ বিখ্যাত কোনো ব্যক্তি, সাহিত্যের কোনো চরিত্র বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সঙ্গে মানসিক ভাবে একাত্মতা অনুভব করে (Oxford Word)।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/

১৯৫৬ সালে শিকাগো বিশ্ববিদ্যালয়ের ২ সমাজতত্ত্ববিদ ডোনাল্ড হরটন ও রিচার্ড ওহল প্রথম বার প্যারাসোশ্যাল শব্দবন্ধ ব্যবহার করেন। পছন্দের চলচ্চিত্র অভিনেতা বা অভিনেত্রীদের সঙ্গে আম জনতা যে মানসিকভাবে একাত্মতা অনুভব করে এবং নিজেদের প্রকৃত বন্ধু, পরিজন বলে করে, এই ধারণাকে বোঝাতে ২ সমাজতাত্ত্বিক প্যারাসোশ্যাল শব্দ ব্যবহার করেন। তবে চলতি বছর জুন মাস থেকে কেমব্রিজ ডিকশনারিতে প্যারাসোশ্যাল শব্দের আভিধানিক অর্থ জানার আগ্রহ বৃদ্ধি পায়। ইউটিউব স্ট্রিমার IShowedSpeed একজন ফ্যানকে ব্লক করেন গত ৩০ জুন। সেই অনুরাগী নিজেকে একনম্বর প্যারাসোশ্যাল বলে ঘোষণা করার পর কেমব্রিজ ডিকশনারিতে এই শব্দর প্রকৃত অর্থ জানার আগ্রহ বৃদ্ধি পায় (Oxford Word)।