ad
ad

Breaking News

Instagram

নয়া ফিচার ইনস্টাগ্রামে, জানুন বিস্তারিত

এতদিন ইনস্টাগ্রামে ১৫ সেকেন্ডের রিল ভিডিও শেয়ার করা যেত। এখন ইনস্টাগ্রামে ৩ মিনিটের রিল ভিডিও শেয়ার করা যাবে।

New feature on Instagram, know the details

Bangla Jago Desk: ছবি, ভিডিও শেয়ার করার প্লাটফর্ম হিসাবে অল্প সময়ের মধ্যে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ইনস্টাগ্রাম। মনোরঞ্জনের বিরাট ভূমিকা পালন করে ইনস্টাগ্রাম। সেই ইনস্টাগ্রামে এবার নয়া ফিচার চালু হল।

প্রতিযোগী টিকটককে বেগ দিতে ইনস্টাগ্রামে চালু হয়েছে নয়া ফিচার। নয়া ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এবার ইনস্টাগ্রামে রিল ভিডিও ফার্স্ট ফরোয়ার্ড করতে পারবেন দ্বিগুণ গতিতে। এর জন্য ইনস্টাগ্রামের স্ক্রিনে ডানদিকে বা বাঁদিকে জোরে চেপে ধরে থাকতে হবে কিছুক্ষণ। 

[আরও পড়ুন: জানেন কেন চৈত্র নবরাত্রির ষষ্ঠী তিথিকে ‘অশোক ষষ্ঠী’ বলে?]

এতদিন ইনস্টাগ্রামে ১৫ সেকেন্ডের রিল ভিডিও শেয়ার করা যেত। এখন ইনস্টাগ্রামে ৩ মিনিটের রিল ভিডিও শেয়ার করা যাবে। ইনস্টাগ্রামে এতে বেশি পরিমাণে কনটেন্ট ভিডিও দেখা যাবে। ফার্স্ট ফরোয়ার্ড করে বেশি পরিমাণে কনটেন্ট ভিডিও দেখা যাবে।