ad
ad

Breaking News

Largest Residence

প্রাসাদ নয়, মিউজিয়ামও নয়, বিশ্বের সবচেয়ে বড় বাসভবন রয়েছে কোথায়?

বিশ্বের বৃহত্তম ব্যক্তিগত বাসভবন হিসেবে স্বীকৃত এই প্রাসাদটি আজও রাজকীয় বৈভবের এক জীবন্ত প্রতীক

Largest Residence Where World’s Biggest Private Home Located?

চিত্র- সংগৃহীত

Bangla Jago Desk: রাজকীয় আভিজাত্য এবং স্থাপত্যের বিস্ময় নিয়ে গত এক শতাব্দীরও বেশি সময় ধরে দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রেখেছে গুজরাতের লক্ষ্মী বিলাস প্যালেস। কেবল ভারতের নয়, বিশ্বের বৃহত্তম ব্যক্তিগত বাসভবন হিসেবে স্বীকৃত এই প্রাসাদটি আজও রাজকীয় বৈভবের এক জীবন্ত প্রতীক। আধুনিক সুযোগ-সুবিধা আর প্রাচীন ঐতিহ্যের এক অনন্য মিশেল এই স্থাপত্যটি গায়কোয়াড় রাজবংশের গৌরবময় ইতিহাসের কথা মনে করিয়ে দেয়।

 

১) বছরের পর বছর ধরে মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু হল লক্ষ্মী বিলাস প্যালেস। ব্যক্তিগত বাসভবন এটি। এটি বিশ্বের সবচেয়ে বড়ো বাসভবন হিসাবে পরিচিত।

 

২) রাজকীয় সৌন্দর্য, অসাধারণ স্থাপত্য আর সাংস্কৃতিক ঐতিহ্যর জন্য বিখ্যাত লক্ষ্মী বিলাস প্যালেস ১৯ শতকে নির্মিত। গুজরাতের ভদোদরা শহরে রয়েছে এই বিশাল প্রাসাদসম লক্ষ্মী বিলাস প্যালেস।

 

৩) বরোদার গায়কোয়ার রাজপরিবারের বাসভবন হিসাবে ১৮৯০ সালে এই বাসভবন গড়ে তোলা হয়। মহারাজা তৃতীয় সয়াজীরাও গায়কোয়ার এমন এক ব্যক্তিগত বাসভবন চেয়েছিলেন যেখানে রাজকীয় ঐতিহ্যর পাশাপাশি থাকবে আধুনিক সুযোগ সুবিধাও। লক্ষ্মী বিলাস প্যালেস ধীরে ধীরে রাজপরিবারের বৈভব, প্রশাসনিক ক্ষমতা প্রদর্শনের পাশাপাশি সাংস্কৃতিক পীঠস্থান হয়ে দাঁড়ায়।

 

৪) ব্রিটিশ স্থপতি রবার্ট চিশহম লক্ষ্মী বিলাস প্যালেসের নকশা আঁকেন। ইন্দো সারাসেনিক স্টাইলে নির্মিত এই লক্ষ্মী বিলাস প্যালেস ৫০০ একর জমির ওপর গড়ে ওঠে।

 

৫) লক্ষ্মী বিলাস প্যালেসের ভেতরে রয়েছে বিশাল বাগিচা, মিউজিয়াম, হল ও দরবার। আধুনিকতার সঙ্গে সামঞ্জস্য রাখতে এলিভেটর, ইউরোপীয় ফার্নেশিং রয়েছে। সুক্ষ্ম কাজের আসবাবপত্র রয়েছে। দরবার হলে রয়েছে নানান রকম শিল্পকর্ম, আঁকা।

 

৬) লক্ষ্মী বিলাস প্যালেসের দেওয়ালে রয়েছে বিখ্যাত শিল্পী রাজা রবি ভার্মার নানান শিল্পকলা। লাইব্রেরিতে রয়েছে নানান দুস্প্রাপ্য বই, পুঁথি, শিল্পকর্ম। মহারাজা ফতেহ সিং মিউজিয়ামে গায়কোয়ার রাজপরিবারের নানান সম্পদ তুলে ধরা হয়েছে। ৩ এর দশকে লক্ষ্মী বিলাস প্যালেসের ভেতরে গলফ কোর্স তৈরি হয়।

 

৭) নানান চলচ্চিত্রর শুটিং হয়েছে লক্ষ্মী বিলাস প্যালেসে। আজ এই লক্ষ্মী বিলাস প্যালেসের একটি অংশে থাকেন গায়কোয়ার রাজপরিবারের সদস্যরা। বাকি অংশে ঢুকতে পারে সাধারণ মানুষ।