চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: দুর্গাপূজা শেষ হলেও বাঙালির উৎসবের রেশ এখনও কাটেনি। আগামী ৬ অক্টোবর, সোমবার পালিত হবে কোজাগরী লক্ষ্মীপুজো। ধন-সম্পদ ও সমৃদ্ধির দেবী লক্ষ্মীর আরাধনার জন্য চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নারকেল নাড়ু তৈরি, ভোগের আয়োজন এবং পুজোর সামগ্রী কেনার পাশাপাশি, এই উৎসব উপলক্ষে বাড়ির অন্দরমহল সাজিয়ে তোলাও একটি গুরুত্বপূর্ণ কাজ। শুধু ঠাকুরঘর নয়, গোটা বাড়িকেই কী ভাবে উৎসবের মেজাজে রাঙিয়ে তুলবেন, রইল তার কিছু সহজ টিপস (Lakshmi Decor)।
আরও পড়ুনঃ আলজেরিয়া জাতীয় দলে ডাক পেলেন জিদান পুত্র
ঐতিহ্যের ছোঁয়া: আলপনা দিয়ে সাজান
লক্ষ্মীপুজো মানেই আলপনা। এটি শুধু ঠাকুরঘর বা সদর দরজায় সীমাবদ্ধ না রেখে বাড়ির প্রতিটি ঘরের দরজার সামনে এবং লিভিং রুমের মাঝে আলপনা আঁকুন। ঐতিহ্যবাহী আলপনা আঁকা সম্ভব না হলে মন খারাপ করবেন না। আধুনিক সাজসজ্জার কথা মাথায় রেখে এখন বাজারে আলপনার স্টিকার পাওয়া যায়। এই রেডিমেড আলপনা ব্যবহার করেও খুব সহজে বাড়ির অন্দরমহলে উৎসবের একটি সুন্দর মেজাজ তৈরি করা যায় (Lakshmi Decor)।
সুবাস ছড়াক তাজা ফুল: মান্ডালা তৈরি
ফুল ছাড়া উৎসব অসম্পূর্ণ। উৎসবের দিনে ঘরে তাজা ফুল রাখলে যেমন সৌন্দর্য বাড়ে, তেমনই গোটা বাড়ি সুবাসে ভরে ওঠে। ঠাকুরঘরের ভিতরে ও বাইরে গাঁদা ফুলের মালা দিয়ে সাজাতে পারেন। এমনকি ঘরের দরজাগুলিতেও গাঁদা ফুলের মালা ঝোলানো যেতে পারে। এছাড়া ঘরের বিভিন্ন কোণে ফুলদানিতে ফুলের তোড়া রাখুন। একটি বিশেষ আকর্ষণ হিসেবে, একটি বড় ও চওড়া পাত্রে জল নিয়ে তাতে তাজা ফুল ও ছোট মোমবাতি ভাসিয়ে দিন। এভাবে খুব সহজে একটি সুন্দর ফ্লোরাল মান্ডালা তৈরি করে বাড়ির কেন্দ্রে রাখতে পারেন।
Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/
আলোর রোশনাই: প্রদীপের জাদু
উৎসব মানেই আলোর খেলা। লক্ষ্মীপুজোর দিন গোটা বাড়ি আলোর রোশনাইয়ে সাজিয়ে তুলুন। টুনি বাল্ব ব্যবহার করে বাড়ির বাইরে, বারান্দা এবং জানলাগুলো ঝলমলে করে তুলুন। ঠাকুরঘরকে রঙিন আলো দিয়ে সাজিয়ে ফেলতে পারেন। এছাড়া, ঠাকুরঘর ও লিভিং রুমে সুগন্ধি মোমবাতি বা প্রদীপ জ্বালান। বাজারে এখন ইলেকট্রনিক প্রদীপও পাওয়া যায়, যা ব্যবহার করে নিরাপদে এবং সহজে বাড়ির অন্দরমহলকে প্রদীপের আলোয় আলোকিত করা যেতে পারে (Lakshmi Decor)।