ad
ad

Breaking News

Google

অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য নয়া স্ক্যাম ডিটেকশন ফিচার গুগলের

গুগলের নয়া ফিচার চিহ্নিত করবে ফোনে আসা কলটি আসল নাকি এআই প্রযুক্তি ব্যবহার করে গলার স্বর ক্লোন করে কোনো সাইবার জালিয়াত তা করছে।

google-scam-call-detection-feature-android-ai-voice-fraud

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: টেক জায়েন্ট Google অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য নতুন স্ক্যাম কল ডিটেকশন ফিচার চালু করল। সাইবার জালিয়াতরা এআই প্রযুক্তি ব্যবহার করে গলার স্বর ক্লোন করে বা নকল করে, ফোন নম্বর জাল করে জালিয়াতি করছে। দিন কে দিন বাড়ছে এআই প্রযুক্তি নির্ভর ভয়েজ স্ক্যাম। ফোনে আসা কলারের গলার স্বর শুনে আপনার মনে হল এটা তো আপনার পরিচিত ব্যক্তির গলার স্বর কিন্তু আদৌ তিনি সেই ফোন কলটি করেননি।

গুগলের নয়া ফিচার চিহ্নিত করবে ফোনে আসা কলটি আসল নাকি এআই প্রযুক্তি ব্যবহার করে গলার স্বর ক্লোন করে কোনো সাইবার জালিয়াত তা করছে। গুগলের নয়া ফিচারে ডিজিটাল হ্যান্ডশেক তৈরি করা হয়েছে। ফোনের কনট্যাক্ট লিস্টে থাকা কেউ ফোন করলে গুগল ফোন অ্যাপের মাধ্যমে কলারের ফোনে ভেরিফিকেশন পিং যাবে। আসল কলার আপনাকে ফোন না করলে আপনার ফোনে আসবে সতর্কবার্তা। যখনই কোনও অচেনা নম্বর থেকে ফোন আসবে তখন ওই ফিচারটি নিজে থেকেই সক্রিয় হবে ৷ এবং ফোনের কথা ডিকোড করতে শুরু করবে ৷

অপর প্রান্তে যাঁর সঙ্গে কথা হচ্ছে তিনি সত্যিই একজন মানুষ নাকি ডিপফেকের মাধ্যমে ভয়েজ ক্লোনিং করা হয়েছে তা ডিটেক্ট করবে ও ব্যবহারকারীকে জানাবে ৷ পুরো কাজটিই হবে রিয়েল টাইমে ৷ অর্থাৎ কথা বলতে বলতেই পুরো কাজটি হয়ে যাবে ৷ এটি একটি ফ্রড ডিটেকশন টুল তাই এটি বাই ডিফল্ট চালু থাকবে ৷ অর্থাৎ নিজে থেকেই এটি চালু হবে ৷ এবং স্মার্টফোনে অচেনা অজানা নম্বর থেকে কল ঢোকার সঙ্গে সঙ্গে ওই টুল সক্রিয় হবে এবং ফ্রড কল ডিটেক্ট করতে পারবেন ৷