ad
ad

Breaking News

Google Photos

নয়া ফ্যাশন ডিজাইনার এবার গুগল ফটোজ, আসছে Wardrobe ফিচার

টেক জায়েন্ট Google জানিয়েছে, খুব শিগগিরিই চালু হবে Google Photos Wardrobe ফিচার।

google-photos-wardrobe-feature-digital-avatar-fashion-styling

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: কোন পোশাক কোথায় পরবেন? কোন পোশাক পরলে আপনাকে কেমন লাগবে? পুরনো পোশাকে কেমন ভাবে ট্রেন্ডি স্মার্ট ফ্যাশনেবল লুক তৈরি করবেন বলে ভাবছেন? মুশকিল আসান হয়ে এবার হাজির হবে Google Photos। নতুন ফিচার তৈরি করে দেবে আপনার ডিজিট্যাল অবতার। আপনাকে কোন পোশাকে কেমন দেখতে লাগবে সেটাও আগে থেকে বোঝা যাবে।

টেক জায়েন্ট Google জানিয়েছে, খুব শিগগিরিই চালু হবে Google Photos Wardrobe ফিচার। নতুন এই ফিচারের মাধ্যমে আপনার ফ্যাশন ডিজাইনার হয়ে পোশাক ও স্টাইলিংয়ের যাবতীয় দায়িত্ব সামলাবে Google। গুগল জানিয়েছে, প্রথমে Android এবং তারপর iOS এ এই ফিচারটি পাওয়া যাবে ৷

Google Photos এ রাখা আপনার যাবতীয় ছবিকে স্ক্যান করবে নতুন এই ফিচারটি ৷ তারপর প্রতিটি ছবির পোশাক অনুযায়ী আলাদা আলাদা ক্যাটাগরি তৈরি করবে Google Photos ৷ অর্থাৎ Shirt, Pant, Shoes ইত্যাদি ৷ Shirt ক্যাটাগরিতে আপনি যত রকমের জামা পরেছেন সেই সব জামার ডিজিট্যাল ভার্সন স্টোর থাকবে ৷ একইভাবে প্যান্ট এবং জুতোর ক্ষেত্রেও আপনার ক্যাটালগ তৈরি করে দেবে Photos ৷ নতুন এই ফিচারে আপনার পুরোনো পোশাকও মনে থাকবে ৷ কারণ Photos এই স্টোর থাকছে সমস্ত পোশাকের ডিজিট্যাল ভার্সন। পার্টি লুক বা ফরম্যাল লুকে কোন পোশাকে আপনাকে কেমন লাগবে তা বোঝা যাবে।