চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: বিশ্বজুড়ে গণপরিবহণের চেহারা পাল্টে দিচ্ছে আধুনিক প্রযুক্তিনির্ভর চালকবিহীন ট্রেন ব্যবস্থা। কৃত্রিম বুদ্ধিমত্তা, উন্নত সিগনালিং এবং অটোমেটেড সেফটি সিস্টেমের উপর ভর করেই শহরগুলো আরও নিরাপদ, দ্রুত এবং দক্ষ পরিবহণের দিকে এগোচ্ছে। ইউরোপ থেকে এশিয়া, মধ্যপ্রাচ্য থেকে উত্তর আমেরিকা—অসংখ্য বড় শহর ইতিমধ্যেই সম্পূর্ণ বা আংশিক স্বয়ংক্রিয় ট্রেন চালু করে ভবিষ্যতের পরিবহণকে বাস্তবে রূপ দিচ্ছে (Driverless Train)।
১) অত্যাধুনিক এআই প্রযুক্তি ও সিগনাল সিস্টেমের মাধ্যমে চলে স্বয়ংক্রিয় চালকবিহীন ট্রেন। দিল্লি, কোপেনহেগেন, দুবাই-সহ বিভিন্ন শহরে চলে চালকবিহীন ট্রেন।

২) ২০০৯ সাল থেকে দুবাই মেট্রোতে সম্পূর্ণ ভাবে চালকবিহীন ট্রেন চলাচল করে। ৭৫ কিমি দীর্ঘ ২টি স্বয়ংক্রিয় লাইন রয়েছে (Driverless Train)।

৩) ২১ কিলোমিটার নেটওয়ার্কে সম্পূর্ণ চালকবিহীন ট্রেন চলাচল করে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে। ২০০২ সাল থেকে রয়েছে এই ব্যবস্থা। এআই প্রযুক্তি নির্ভর সেফটি মনিটরিং ব্যবস্থা রয়েছে।
আরও পড়ুনঃ Daily Horoscope: পরিবারে হঠাৎ সুখবর পেতে পারেন মিথুন, আজই মিটবে দীর্ঘদিনের আটকে থাকা কাজ

৪) সৌদি আরবের রিয়াধ মেট্রোও সম্পূর্ণ চালকবিহীন ট্রেন চলাচল ব্যবস্থা (Driverless Train)।

৫) দিল্লি মেট্রোর ম্যাজেন্টা লাইনে সেমি অটোমেটেড ট্রেন চলাচল করে।

৬) প্যারিসের ১ নম্বর লাইনে ২০১২ সাল থেকে চলে চালকবিহীন ট্রেন।

৭) কানাডার ভ্যাঙ্কুভারের স্কাইট্রেন হল আমেরিকার দীর্ঘতম চালকবিহীন মেট্রো নেটওয়ার্ক। ১৯৮৫ সাল থেকে চলে আসছে এমন ব্যবস্থা।
Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/

৮) ১৯৯৫ সাল থেকে জাপানের রাজধানী টোকিওর ইউরিকামোম লাইনে সম্পূর্ণ চালকবিহীন ট্রেন চলাচল করে (Driverless Train)।
