ad
ad

Breaking News

Ajit Pawar

“আটকাতে পারলে আটকে নিন”, অজিত পওয়ারের দুর্ঘটনার ২৫ দিন আগেই মিলেছিল পূর্বাভাস? ভাইরাল জ্যোতিষীর ‘ভবিষ্যদ্বাণী’

বর্তমান ঘটনার প্রেক্ষাপটে সেই ভিডিয়োটি নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক চর্চা শুরু হয়েছে।

Ajit Pawar Plane Crash: Astrologer's 'Prediction' Video Goes Viral

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: মহারাষ্ট্রের রাজনীতিতে শোকের ছায়া। বুধবার এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন উপ-মুখ্যমন্ত্রী অজিত পওয়ার। এই ভয়াবহ দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে এক জ্যোতিষীর করা পুরনো একটি ভিডিও। দাবি করা হচ্ছে, দুর্ঘটনার প্রায় ২৫ দিন আগেই ২০২৬ সালে ভারতে বিমান দুর্ঘটনার পূর্বাভাস দিয়েছিলেন ওই ব্যক্তি। বর্তমান ঘটনার প্রেক্ষাপটে সেই ভিডিয়োটি নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক চর্চা শুরু হয়েছে (Ajit Pawar)।

গত ২ জানুয়ারি ‘astrologerankittyagiofficial’ নামক একটি ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছিল। সেখানে এক জ্যোতিষীকে দাবি করতে শোনা যায়, ফেব্রুয়ারি বা মার্চ মাসের আশেপাশে ভারতে একটি বড়সড় বিমান দুর্ঘটনা ঘটবে। ভিডিয়োতে তিনি বলেন, “আমি ভবিষ্যদ্বাণী করছি, এটি সত্যি হতে চলেছে। আমার কাজ সচেতন করা, আপনারা চাইলে এটি আটকাতে পারেন।” অজিত পওয়ারের মৃত্যুর পর এখন সমাজমাধ্যম ব্যবহারকারীদের অনেকেই এই ভিডিয়োটিকে ওই মর্মান্তিক ঘটনার আগাম সতর্কবার্তা হিসেবে দেখছেন (Ajit Pawar)।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Astrologer Ankit Tyagi / 🏆Gold medalist 🏅 (@astrologerankittyagiofficial)

বুধবারের সেই দুর্ঘটনায় অজিত পওয়ার সহ বিমানে থাকা পাঁচ জন যাত্রীরই মৃত্যু হয়েছে। উদ্ধারকাজের পর জানা গিয়েছে, বিষ্ফোরণ ও অগ্নিকাণ্ডের ফলে মরদেহগুলি এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল যে, হাতের ঘড়ি দেখে অজিত পওয়ারের দেহ শনাক্ত করতে হয়েছে। এই তথ্য সামনে আসতেই দুর্ঘটনার ভয়াবহতা স্পষ্ট হয়ে উঠেছে (Ajit Pawar)।

ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর নেটিজেনরা বিভিন্ন প্রতিক্রিয়া দিচ্ছেন। কেউ লিখছেন, “ভবিষ্যদ্বাণী মিলে গেল”, আবার কেউ এই ধরনের ঘটনার পূর্বাভাস পাওয়া সম্ভব কি না, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। তবে শোকাতুর রাজনৈতিক মহলের কাছে এই অলৌকিক দাবি বা জ্যোতিষ চর্চার চেয়েও বড় হয়ে উঠেছে একজন অভিজ্ঞ নেতার আকস্মিক প্রয়াণ (Ajit Pawar)।