ad
ad

Breaking News

Zomato Amazon Pay

Zomato Amazon Pay: জোম্যাটো ও অ্যামাজন পে’র সংযুক্তি, ভারতীয় ক্রেতাদের জন্য নয়া সুবিধা

নয়া চুক্তি অনুযায়ী, কোনো ক্রেতা অনলাইনে খাবার অর্ডার করলে ও অ্যামাজন পে ব্যালেন্স সার্ভিসের মাধ্যমে পেমেন্ট করলে প্রতি অর্ডারপিছু জোম্যাটো মানি ফেরত পাবেন।

Zomato Amazon Pay Partnership

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: অনলাইন ফুড ডেলিভারি সংস্থা জোম্যাটো আর অ্যামাজন পে সার্ভিসের সঙ্গে পার্টনারশিপ চুক্তি করেছে। ভারতীয় ক্রেতারা নানান রকম সুযোগ পাবেন। নয়া চুক্তি অনুযায়ী, কোনো ক্রেতা অনলাইনে খাবার অর্ডার করলে ও অ্যামাজন পে ব্যালেন্স সার্ভিসের মাধ্যমে পেমেন্ট করলে প্রতি অর্ডারপিছু জোম্যাটো মানি ফেরত পাবেন। এর ফলে ক্রেতারা জোম্যাটো মারফত খাবার অর্ডার করলে রিওয়ার্ড জেতার সুযোগ পাবেন।

সোমবার থেকে শুক্রবার পর্যন্ত অ্যামাজন পে ব্যালেন্স মারফত অনলাইনে পেমেন্ট করলে ৩% জোম্যাটো মানি ফেরত পাবেন। শনিবার ও রবিবার পেমেন্ট করলে ৫% জোম্যাটো মানি ফেরত পাবেন। ফেরত পাওয়া অর্থ পরের বারের খাবারের অর্ডারে ব্যবহার করা যাবে।

কীভাবে জোম্যাটোতে অ্যামাজন পে ব্যবহার করবেন

অ্যামাজন পে ইউপিআই অ্যাপ চালু করুন। ভারতীয় ব্যাঙ্কের ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড ব্যবহার করবেন। জোম্যাটো অ্যাপ ইনস্টল করে পেমেন্ট সেটিংসে গিয়ে নিজের অ্যামাজন পে ব্যালেন্স অ্যাকাউন্ট যোগ করুন। পেমেন্টস পেজে লিঙ্কে ক্লিক করুন। অফার অ্যাপ্লাই করুন। জোম্যাটোর প্রোমো কোড ব্যবহার করবেন। পেমেন্ট করলে রিওয়ার্ড জেতার সুযোগ পাবেন। অ্যামাজন পে ইউপিআই খুলে অ্যামাজন পে অপশনে ট্যাপ করুন। টাকা যোগ করুন। পে মানি মেথড বেছে নিন। লেনদেন কনফার্ম করুন।