Bangla Jago Desk : ঘরে ফিরলেন দিল্লির প্রাক্তন মন্ত্রী। এনসিপি ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন বর্ষীয়ান রাজনীতিবিদ যোগানন্দ শাস্ত্রী। এক সময় কংগ্রেসের খুব সক্রিয় সদস্য ছিলেন তিনি। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত শীলা দীক্ষিতের জমানায় মন্ত্রিসভার একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি।
এক সময় কংগ্রেসের খুব সক্রিয় সদস্য ছিলেন যোগানন্দ শাস্ত্রী। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত শীলা দীক্ষিতের জমানায় মন্ত্রিসভার একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি। এমনকি, দিল্লি বিধানসভার অধ্যক্ষও ছিলেন। তবে ২০২১ সালে আচমকাই কংগ্রেস ছেড়ে যোগানন্দ যোগ দেন এনসিপিতে। তবে এতোদিন পর আবারও তিনি কেনও কংগ্রেসে ফিরলেন তা নিয়ো উঠছে প্রশ্ন। সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘‘তেমন কোনও কারণ নেই। তিনি কোনও দিনই কংগ্রেসের থেকে দলের থেকে বেশি দূরে যাননি। তিনি যে দলে যোগ দিয়েছিলেন, তার আদর্শের সঙ্গে কংগ্রেসের আদর্শ প্রায় একই। প্রত্যেকের এক সঙ্গে কাজ করা উচিত বলেও তিন মত প্রকাশ করেন। যোগানন্দ শাস্ত্রী আরও বলেন দেশের এমন লোকের প্রয়োজন, যারা গণতন্ত্র ও সংবিধান বাঁচাতে পারবে।’’ বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র শরিক শরদ পওয়ারের এনসিপি। কংগ্রেসের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছে এও বলেন তিনি।
‘ইন্ডিয়া’র একাধিক জনসভায় দুই দলের সামনের সারির একাধিক নেতা-নেত্রীকে পাশাপাশি থাকতে দেখেছে গোটা দেশ। মহারাষ্ট্রে কংগ্রেস, শরদের এনসিপি ও উদ্ধব ঠাকরের শিবসেনা আসন সমঝোতা করে লড়াই করছে। যদিও দিল্লিতে কংগ্রেস ও আম আদমি পার্টি নিজেদের মধ্যে আসন ভাগাভাগি করেছে। আগামী ২৫ মে লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় ভোটগ্রহণ রয়েছে দিল্লি সাত আসনে। উল্লেখ্য ২০২১ সালে কংগ্রেস ছেড়ে ন্যাশনাল কংগ্রেস পার্টিতে যোগ দিয়েছিলেন দিল্লির প্রাক্তন মন্ত্রী তথা বর্ষীয়ান রাজনীতিবিদ যোগানন্দ শাস্ত্রী। শনিবার দিল্লির কংগ্রেসের ইনচার্জ দীপক বাবরিয়ার উপস্থিতিতে ‘ঘরে ফিরলেন তিনি। লোকসভা নির্বাচনের আগে এনসিপি ছেড়ে পুরনো দলের হাত ধরায় রাজনৈতিক মহলে নানান গুঞ্জন দেখা দিয়েছে।