Bengla Jago Desk: জাঁকিয়ে শীত পড়তে এখনও হাতে গোনা বেশ কয়েকটা দিন বাকি। ডিসেম্বরের শুরুতেই শীত পড়ার সম্ভবনা তৈরি হচ্ছে। ক্রমশই নিম্নমুখী হচ্ছে তাপমাত্রার পারদ। ইতিমধ্যেই ৯.২ ডিগ্রিতে নেমেছে দিল্লির তাপমাত্রা। চলতি মরশুমে যা সর্বনিম্ন। দিল্লি এনসিআর এলাকায় বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করেছে ২৬.৭ ডিগ্রি থেকে ২৬.৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
আর শুক্রবার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তবে ডিসেম্বরের আগেই দিল্লিতে তাপমাত্রার এহেন পতনের কারণ হিসেবে আবহাওয়াবিদরা জানাচ্ছেন, উত্তর-পশ্চিম হাওয়ার দাপট। তবে নভেম্বরের শেষদিকে তাপমাত্রার তেমন কোনও হেরফের হওয়ার সম্ভাবনা নেই। মৌসম ভবনের আপডেট অনুযায়ী, আগামী কয়েকদিনে দেশের বেশ কিছু রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল এবং দক্ষিণ কর্নাটকে ও কেরালা এবং মাহেতে এদিন দিনভর বৃষ্টিপাত হবে। লাক্ষাদ্বীপে বজ্রপাত সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, কঙ্কন ও গোয়া উপকূল, অন্ধ্র প্রদেশ, তেলঙ্গানাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা চলতি সপ্তাহে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে ওডিশা, গুজরাট, মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া এবং ছত্তিশগড়ে।
Free Access