ad
ad

Breaking News

তাজমহল

তাজমহলের সাদা নকশা সবুজ হয়ে যাচ্ছে, কারণ জানাল ASI

Bangla Jago TV Desk : বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম আগ্রার তাজমহল। এই প্রাসাদের সৌন্দর্যে মোহিত গোটা বিশ্ব। কিন্তু সম্প্রতি তাজমহলের সাদা নকশা সবুজ হয়ে যাওয়ার খবর চাউর হয়েছে। এই খবরে উদ্বিগ্ন গোটা বিশ্ব। ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ (ASI)-এর সার্ভেতে জানা গেছে, তাজমহলের সাদা রঙের অংশ সবুজ হয়ে যাওয়ার পিছনে দায়ী গোল্ডিকিরনোমাস নামে একটি পোকা। এই […]

Bangla Jago TV Desk : বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম আগ্রার তাজমহল। এই প্রাসাদের সৌন্দর্যে মোহিত গোটা বিশ্ব। কিন্তু সম্প্রতি তাজমহলের সাদা নকশা সবুজ হয়ে যাওয়ার খবর চাউর হয়েছে। এই খবরে উদ্বিগ্ন গোটা বিশ্ব। ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ (ASI)-এর সার্ভেতে জানা গেছে, তাজমহলের সাদা রঙের অংশ সবুজ হয়ে যাওয়ার পিছনে দায়ী গোল্ডিকিরনোমাস নামে একটি পোকা। এই ধরণের অসংখ্য পোকা ক্রমাগত লালা নির্গত করছে তাজমহলের দেওয়ালের উপর। রীতিমতো বাসা বেঁধে জাঁকিয়ে বসেছে শাহজাহান-মুমতাজের প্রেমের চিহ্ন বহনকারী এই সৌধে।

সাদা মার্বেল পাথরের উপর সেই লালা পড়ে ক্রমশ সবুজ রং তৈরি হচ্ছে। এই দাগ অবশ্য নতুন নয়। ২০১৫ সালে প্রথম এই দাগের হদিশ পাওয়া যায়। তবে বিশেষজ্ঞদের ভাবাচ্ছে অন্যই এক কারণ। মে-জুন মাসে এই দাগ দেখা গেলেও তাজ মহলের সাফ-সাফাইয়ের পর সচরাচর আর দেখা যায় না। তবে এবার অক্টোবরে সাফাইয়ে পরও ফের দেখা দিয়েছে সাদা দেওয়ালে সবুজ ছোপ। এমনকী, সবুজ এই দাগ দূর করবার সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করার পরেও ফের দেখা গিয়েছে এই সবুজ দাগ।

এই দাগ সাফাইয়ের পরেও ফিরে আসার কারণ এখনও স্পষ্ট নয়। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, এই পোকাগুলির সংখ্যা নিয়ন্ত্রণ করা না গেলে তাজমহলের সাদা নকশা ধীরে ধীরে সবুজে পরিণত হবে। এমনকি, একদিন তাজমহল সম্পূর্ণ সবুজে পরিণত হতে পারে। এই খবরে উদ্বিগ্ন হয়ে ASI-এর কর্মকর্তারা ইতিমধ্যেই পদক্ষেপ শুরু করেছেন। পোকাগুলির সংখ্যা নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন উপায়ে চেষ্টা চলছে। পাশাপাশি, সবুজ দাগ দূর করার জন্য নতুন প্রযুক্তিও পরীক্ষা করা হচ্ছে।

 

FREE ACCESS