চিত্র- সংগৃহীত
Bangla jago Desk: ওজন ও স্থূলতা কমানোর ওষুধের বিজ্ঞাপন নিয়ে কড়া নির্দেশ জারি করেছে সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন। এই ধরনের ওষুধের সরাসরি বা পরোক্ষ প্রচার বন্ধ রাখতে ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলিকে সতর্ক করেছে কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থা।
সাম্প্রতিক সময়ে ওজন কমানোর ওষুধ যেমন উইগোভি, মৌনজারো এবং ওজেম্পিক বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে উঠেছে। শীঘ্রই এই ওষুধগুলির পেটেন্ট শেষ হতে চলায় বহু ভারতীয় সংস্থা এগুলির উৎপাদন ও বিপণনে নামতে পারে। সেই কারণেই আগাম সতর্কতা হিসেবে এই নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। সিডিএসসিও জানিয়েছে, এই ধরনের ওষুধ শুধুমাত্র চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী ব্যবহার করা উচিত।
তাই সাধারণ মানুষের উদ্দেশে এ ধরনের ওষুধের বিজ্ঞাপন বা প্রচার আইনত নিষিদ্ধ। কেন্দ্রের দাবি, কিছু সংস্থা বিজ্ঞাপনের মাধ্যমে দ্রুত ও নিশ্চিত ওজন কমানোর প্রতিশ্রুতি দিচ্ছে, যা বিভ্রান্তিকর হতে পারে। তাই নিয়ম ভাঙলে ড্রাগস অ্যান্ড কসমেটিক্স আইন, ১৯৪০ অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।